চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজবুল্লার বিরুদ্ধে সংঘর্ষ-বিরতি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
বিধ্বস্ত ভবন ও সেনা ট্যাংক, সংঘর্ষের পরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লার বিরুদ্ধে সংঘর্ষ-বিরতি ভঙ্গের অভিযোগ করেছেন। সীমান্তে হিজবুল্লা আক্রমণ চালিয়েছে বলে নেতানিয়াহুর অভিযোগ করেন।

সোমবার (৩ ডিসেম্বর) লেবানন সীমান্তের কাছে হিজবুল্লা একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ। হিজবুল্লাকে এর জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

হিজবুল্লার দাবি, ইসরায়েলের আক্রমণ থামাতেই তারা সীমান্তে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল। আত্মরক্ষার তাগিদেই এই আক্রমণ বলে তারা দাবি করেছে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, সীমান্ত পার করে তাদের ঘাঁটিতে হিজবুল্লা দুইটি মিসাইল ছুঁড়েছিল। দুটি মিসাইলই সফলভাবে অকেজো করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই আক্রমণকে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন বলেই মনে করছে তারা। এর জবাব দেয়া হবে বলেও জানানো হয়েছে।

সীমান্তে এই ঘটনা ঘটেছে, সেখানে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক আছে। লেবানন ওই সীমান্তকে সেবা ফার্ম বলে চিহ্নিত করে। ইসরায়েল ওই সীমান্তকে বলে মাউন্ট ডোভ। জাতিসংঘের মধ্যস্থতায় ওই অঞ্চলে একটি সীমান্ত রফা হয়েছে।

লেবাননের দাবি, সোমবারই ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা আক্রমণ চালিয়েছে। তাতে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে দাবি। তিনজন গুরুতর আহত। দক্ষিণ লেবাননে এই আক্রমণ হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। লেবানন পার্লামেন্টের স্পিকার অভিযোগ করেছেন, সংঘর্ষ-বিরতি জারি হওয়ার পর ইসরায়েল অন্তত ৫০ বার তা লঙ্ঘন করেছে।

যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় গত সপ্তাহেই ৬০ দিনের সংঘর্ষ-বিরতির চুক্তি সই হয়েছে হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে। কিন্তু চুক্তি হলেও বার বার সেই চুক্তি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ উঠছে। প্রায় প্রতিদিনই দুই পক্ষের মধ্যে গোলাগুলো হচ্ছে বলে জানা গেছে।

তবে পেন্টাগনের দাবি, কোনো কোনো এলাকায় চুক্তি লঙ্ঘিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই লড়াইয়ের পরিমাণ আগের চেয়ে অনেক কমেছে।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

Tags: ইসরায়েল
Previous Post

দুই খুনের অভিযোগে গ্রেপ্তার নার্গিস ফাখরির বোন

Next Post

২০২৩ সালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতের নাম জানালো টিআইবি

Next Post

২০২৩ সালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতের নাম জানালো টিআইবি

চিন্ময় আদালত ভবনে জামিন শুনানিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্ময়ের পরবর্তী জামিন শুনানি নতুন বছরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT