চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী দলগুলো নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করছে: এ্যানি চৌধুরী

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
8:37 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলামি দলগুলো হুমকি দেয়, মিছিল করে, মিটিং করে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী পরিবেশকে তারা বিঘ্নিত করছেন।

সোমবার ২২ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা আউটার স্টেডিয়াম মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১৭ বছর আমরা যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন তো আমরা এই হাত পাখা মার্কাদের পাইনি। এই পরিবেশ থেকে বাইর হতে হলে ঐক্যই হলো শক্তি। এই ঐক্য জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, ইসলামী আন্দোলন ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে দেশকে কলঙ্কিত করেছে। হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দালালিতে তারা মাখামাখি ছিল। জামায়াতে ইসলামের ভূমিকা এবং তারা ৮৬ ও ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করেনি। পুরো জাতিকে অসহযোগিতা করেছে তারা। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে জাতীয় বেঈমান হিসেবে আত্মস্বীকৃত বেঈমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় বেঈমান হিসেবে এ দুই দল চিহ্নিত বলে মন্তব্য করেন এ্যানি।

সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ। বক্তব্য রাখেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

Tags: জামায়াতে ইসলামীপিআর পদ্ধতিবিএনপিশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
Previous Post

গ্যাভির হাঁটুতে অস্ত্রোপচার লাগবে, ফেরার সময় জানায়নি বার্সা

Next Post

কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও চোরাইপণ্য জব্দ

Next Post
কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র ও চোরাইপণ্য জব্দ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও চোরাইপণ্য জব্দ

একজন যুবক ক্যাপ পরা অবস্থায় প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাতিজার গুলিতে চাচা খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT