চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবি’তে ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন: সেই রাতে কী ঘটেছিল

আনিসুজ্জামান ডাবলু by আনিসুজ্জামান ডাবলু
9:53 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আদালত, শিক্ষা
A A
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, সবুজ গাছের মাঝে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নবীন ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও নির্যাতনের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ দুপুরে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে গত ১২ ফেব্রুয়ারি রাত ১১টার সময় গণরুমে ডেকে নিয়ে রাতভর নির্যাতন ও অশ্লীল ভিডিও ধারনের অভিযোগ ওঠে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরি অন্তরার বিরুদ্ধে।

রাতভর ওই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালিগালাজ, ময়লা জিনিসপত্র জিহ্বা দিয়ে চাটানোসহ অমানবিক নির্যাতন করে ওই ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগিরা। এমনকি এ কথা বাইরের কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেন ওই ছাত্রলীগ নেত্রী।

এ ঘটনায় নিরাপত্তা ও নির্যাতনকারীদের শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও জড়িতদের শাস্তির দাবি জানাই।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিয়া মাহমুদ মীম বলেন, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা ভীত ও নিরাপত্তাহীতায় ভুগছে। আমরা চাই প্রশাসন দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, দুপুরের খবরে হাইকোর্টের বিষয়টা জেনেছি। হাইকোর্ট থেকে আমাদের কাছে একটা নির্দেশনা আসবে। আমি ইতোমধ্যে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনকে ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি জানিয়েছি। আশা করছি আগামী রোববারের মধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা অসবে। এরপর লিখিতভাবে অফিসিয়ালি হল কর্তৃপক্ষকে অভিযুক্ত ছাত্রীদের ক্যাম্পাস ছাড়ার বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সিকিউরিটি অফিসকে জানানো হয়েছে বলেও মন্তব্য করেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়ছাত্রলীগহাইকোর্টের নির্দেশনা
Previous Post

তুরস্ককে সব ধরণের সহায়তার প্রস্তাব বাংলাদেশের

Next Post

কুমিল্লার কাছেই থাকল বিপিএল শিরোপা

Next Post
ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও উইকেটের পাশে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার কাছেই থাকল বিপিএল শিরোপা

বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক, নিরাপত্তা পরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT