চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, অপরাধ, জনপদ, ভোলা
A A
ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের নেতার ছবি, মুসলিম পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মসজিদের ইমাম আমিনুল হক নোমানী

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মসজিদের ইমাম আমিনুল হক নোমানীকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে শহরের চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ৯নম্বর ওয়ার্ডের রাইস মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী-সন্তান বাবার বাড়িতে যান। তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। গত দুদিন তিনি একাই বাড়িতে ছিলেন। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে এনামুল হক নিজ বাড়িতে যান। এরপর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে প্রতিবেশীরা তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখেন এলোপাতাড়ি কোপানো অবস্থায় তার রক্তাক্ত দেহ নিজ বসতঘরে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম সমাজের পাশাপাশি এলাকাবাসী ও স্বজনরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। রাত দশটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মিছিল শেষে একটি সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, ইমাম আমিনুল হককে পরিকল্পিতিভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচার করতে  হবে।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Tags: কুপিয়ে হত্যাভোলামসজিদের ইমাম
Previous Post

আনিসিমোভার আক্ষেপ, দ্বিতীয় শিরোপা সাবালেঙ্কার

Next Post

গাজায় বহুতল ভবনে বোমাবর্ষণ, নিহত আরও ৬২ ফিলিস্তিনি

Next Post
গাজায় বহুতল ভবনে বোমাবর্ষণের পর ধ্বংসস্তূপের মধ্যে একজন বৃদ্ধ বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় বহুতল ভবনে বোমাবর্ষণ, নিহত আরও ৬২ ফিলিস্তিনি

ক্রিকেট ম্যাচের মাঠে বিস্ফোরণে ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বোমা বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT