চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের ফ্যাশন শো-এর বিরুদ্ধে ইসলাম পন্থীদের ক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 21, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবের ফ্যাশন শো-এ মডেলরা রঙিন পোশাকে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত একটি ফ্যাশন শো ইসলামী বিশ্বে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফ্যাশন শো নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলাম পন্থীরা।

সৌদি আরবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ‘রিয়াদ সিজন’-এ এই ইনস্টলেশনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মূলধারার আরব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সমালোচকদের বক্তব্য, এটা ইসলামের পবিত্রতম স্থানের অবমাননা করা।

তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। গুজব রুখতে কাজ করে এমন এক সৌদি সংগঠনও জানিয়েছে, ফ্যাশন শোতে রাখা যে কাঠামোকে ঘিরে এত বিতর্ক, তা একটা কাচের তৈরি ঘনকাকৃতির একটা বস্তু মাত্র।

বিষয়টা নিয়ে শোরগোল হওয়ার পর সৌদি আরবের ‘অ্যান্টি রিউমর অথরিটি’ বা গুজব বিরোধী কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে পবিত্র কাবা শরিফের আদলে তৈরি কোনও বস্তু ব্যবহারের বিষয়টা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে।

ইন্টারনেটে ‘টেলিগ্রাম’ এবং ‘ফেসবুক’ মারফত এই অনুষ্ঠানের ভিডিও এবং ছবি শেয়ার করা হচ্ছে।তারিক অব্দ আল-হলিম, একজন কানাডীয় ইসলামী লেখক। তিনি ‘টেলিগ্রাম’-এ হিদায়াত আলসারি নামে পোস্ট শেয়ার করেন। তিনি লিখেছেন, আরব উপদ্বীপে বহুঈশ্বরবাদ একটা আনুষ্ঠানিক ধর্ম হিসেবে ফিরে এসেছে।

ইসলামিক স্টেট-এর একজন সমর্থক ফেসবুকে সৌদি যুবরাজকে ‘অনৈতিক ব্যভিচারী’ বলে কটাক্ষ করার পাশাপাশি অভিযোগ তুলেছেন যে তিনি (সৌদি যুবরাজ) ‘ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন। ইসলামিক স্টেটের সমর্থকদের লক্ষ্য প্রায়ই সৌদি আরব এবং অন্যান্য আরব দেশকে নিশানা করা। তারা এই সমস্ত দেশকে ইসরায়েল এবং পশ্চিমা স্বার্থকে ‘রক্ষাকারী’ হিসাবে বিবেচনা করে।

রিয়াদ সিজন সৌদি আরবে অনুষ্ঠিত একটা বিনোদন, সংস্কৃতি এবং ক্রীড়া বিষয়ক বার্ষিক অনুষ্ঠান।রিয়াদ সিজন ২০২৪-এর অংশ হিসেবে লেবানিজ ডিজাইনার এলি সাব একটা ফ্যাশন শো করেছিলেন। সে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে এই অনুষ্ঠান নিয়ে অনেক আপত্তি জানিয়েছেন।

মঞ্চে প্রদর্শন করা ওই কাঠামো ছাড়াও তারা সমালোচনা করেছেন ফ্যাশন শোয়ের টাইমিং নিয়ে। গাজা উপত্যকায় এবং লেবাননে যুদ্ধের মাঝে এই ফ্যাশন শো আয়োজন করা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। লন্ডনভিত্তিক আরবি সংবাদপত্র রায় আল-ইয়ুমের এক প্রতিবেদনে, রিয়াদ সিজনের ডিজাইনার ও আয়োজকদের বিরুদ্ধে চলমান যুদ্ধকে উপেক্ষা করার অভিযোগও আনা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একজন জনৈক ব্যক্তি কটাক্ষ করে লিখেছেন- ‘গাজায় গণহত্যার মধ্যে সৌদি আরব নৃত্যশিল্পী ও গায়কদের আমন্ত্রণ জানিয়েছে।’

সূত্র: বিবিসি বাংলা

Tags: ক্ষোভফ্যাশন শোসৌদি আরব
Previous Post

সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া 

Next Post

যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: আদানি গ্রুপ

Next Post
আদানি গ্রুপের লোগো, বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: আদানি গ্রুপ

প্রধান বক্তা ও টেসলা প্রধান এলন মাস্ক বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মীদের 'ওয়ার্ক ফ্রম হোম' বন্ধ করতে যাচ্ছেন ইলন-রামাস্বামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT