চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর কোনো অপরাধের দায় নেবে না ইসকন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 28, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আছেন, মিডিয়া ও ক্যামেরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ না বলে জানিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের নেতৃত্বরা জানান, নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহু আগেই বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে। বর্তমানে সংঘটিত ও প্রচারিত ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর ভক্তদের সাথে সংঘর্ষ ও হামলায় চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে দেশের পরিস্থিতি। দেশের বিভিন্ন মহল ও নেটিজেনদের মধ্যে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের।

এর প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করনে ইসকনের সংবাদ সম্মেলনে ইসকনের সভাপতি জানান, ইসকন একটি অরাজনৈতিক সংগঠন, কোন দেশ বা গোষ্ঠীর সাথে সম্পর্ক নেই। ইসকন নিয়ে ধারাবাহিক ভাবে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে ইসকনের কোন সম্পৃক্ততা নেই।

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারে ভারতের উদ্বেগ ও মন্তব্য প্রসঙ্গে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে ভারতের মন্তব্যে বা অবস্থানের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিলো বা কি বললো তার জন্য ইসকন দায়ী নয়।

এসময় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ইসকন।

Tags: ইসকনচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
Previous Post

সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

Next Post

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের পার্লামেন্টে বক্তব্য দেবেন এস জয়শঙ্কর

Next Post
ভারতের পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন এস জয়শঙ্কর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের পার্লামেন্টে বক্তব্য দেবেন এস জয়শঙ্কর

মির্জা ফখরুলসহ নেতারা ইসকন ইস্যুতে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসকন ইস্যুতে বিভাজন তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT