রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষাচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভরত ভক্তদের সঙ্গে পুলিশ ও ছাত্রজনতার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এক আইনজীবী নিহত ও অর্ধশত আহত হয়েছে। সেসময় রণক্ষেত্রে পরিণত হয় বন্দরনগরী চট্রগ্রাম। হত্যার প্রতিবাদে আজ আদালত বর্জনের ডাক দিয়েছেন আইনজীবীরা।








