চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ মার্চ থেকে আইস্ক্রিনে মঞ্চ নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 19, মার্চ 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কর্মকর্তাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওটিটিতে মঞ্চনাটক, চ্যানেল আইতে মঞ্চনাটক, মঞ্চ নাটক দেখুন, নাট্যকর্মীদের সাথে থাকুন, মঞ্চনাটক সত্যি কথা বলে’- এই স্লোগান নিয়ে ২২ মার্চ শুক্রবার থেকে আইস্ক্রিনে শুরু হচ্ছে মঞ্চ নাটকের যাত্রা।

মঙ্গলবার (১৯ মার্চ) চ্যানেল আই স্টুডিওতে এই আয়োজন উপলক্ষে ‘মঞ্চ নাটক সম্পর্কে আলাপ আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, নাট্যকার, নির্দেশক ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মামুনুর রশীদ, আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ, নাট্যকার মাসুম রেজা, ঝুনা চৌধুরী প্রমুখ।

এছাড়াও ছিলেন রুমা মোদক, হৃদি হক সহ আরও অনেকে। মঞ্চ নাটকের পথিকৃতদের সাথে এই আয়োজনে উপস্থিত ছিলেন নতুন প্রজন্মের নাট্যকর্মীরা।

হবিগঞ্জের জীবন সংকেত নাট্যগোষ্ঠীর ‘জ্যোতি সংহিতা’ দিয়ে শুরু হচ্ছে এই যাত্রা। রচনা করেছেন রুমা মোদক, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। অনুষ্ঠানে ত্রিশ সেকেন্ড প্রচার করা হয়েছে নাটকের কিছু অংশ।

এই আলোচনায় মামুনুর রশীদ বলেন, ‘ওটিটির সুবিধা হলো যখন খুশি দেখা যায়। এই প্ল্যাটফর্ম যতদিন টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই প্রোগ্রামগুলো দেখতে পাব। আমরা চাচ্ছি ইতিহাসটা থাকুক। আর তার মধ্য দিয়ে যদি কিছু দর্শক তৈরি করতে পারি, যদি প্রযোজনা ভালো হয়, তাহলে যে সুবিধাটা হবে হয়তো যে বাড়িতে বসে দেখছে, তার ইচ্ছে করবে মঞ্চে যেয়ে দেখি।’

রিয়াজ আহমেদ বলেন, ‘২২ তারিখে এই নাটকটি সারা পৃথিবীর আইস্ক্রিন সাবস্ক্রাইবাররা দেখতে পারবেন। এক নতুন ইতিহাস রচনা হতে চলেছে।’

নাট্যকর্মীদের ফরিদুর রেজা সাগর বলেন, ‘মঞ্চ নাটককে দর্শকের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনারা যা করছেন, আমরা ঠিক সেই কাজটাই আপনাদের সাথে মিলে করতে চাচ্ছি।’

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ‘আইস্ক্রিন’। আইস্ক্রিনে দর্শকের জন্য রাখা হয়েছে তিনটি প্ল্যান—মাসিক ৮৯ টাকা, ছয় মাসে ২৬৯ টাকা এবং বাৎসরিক ৪৬৯ টাকা।

Tags: আইস্ক্রিনমঞ্চ নাটকলিড বিনোদন
Previous Post

আইপিএল খেলতে উড়াল দিলেন মোস্তাফিজ

Next Post

গাজায় লোকজন অনাহারে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ বিষয়ে জাতিসংঘের সতর্কতা

Next Post
গাজায় অনাহারে থাকা শিশু ও পরিবারের দুর্ভিক্ষের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় লোকজন অনাহারে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ বিষয়ে জাতিসংঘের সতর্কতা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়তে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT