চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি আন্ডারটেকারের মুখোমুখি হচ্ছেন সালমান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 22, আগস্ট 2025
in বিনোদন
A A
আন্ডারটেকার ও সালমানের ছবি, দুই তারকার মুখোমুখি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডব্লিউডব্লিউই কিংবদন্তি আন্ডারটেকারের মুখোমুখি হতে পারেন বলিউড সুপারস্টার সালমান খান! না, কোনো সিনেমায় নয়, কিংবা নয় কোনো রেসলিং রিংয়ে! তবে তাদের মুখোমুখি সাক্ষাৎ হতে পারে আসন্ন রিয়েলিটি শো বিগ বস ১৯-এ, এমন চমকপ্রদ ঘটনা নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন!

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে বিগ বস-১৯ এ আসতে পারেন রেসলিং দুনিয়ার এই কিংবদন্তি! যদি এ খবর সত্যি হয়, তবে এটিই হবে বিগ বস ইতিহাসের অন্যতম বড় আন্তর্জাতিক কোলাবরেশন!

সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ১৯’ শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট, জিওসিনেমায়। ভক্তরা যখন আনুষ্ঠানিক কনটেস্ট্যান্ট তালিকার অপেক্ষায়, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা নাম! এরই মধ্যে সবচেয়ে চমকপ্রদ খবর— আন্ডারটেকারের নাম উঠে আসা!

আন্ডারটেকার কি সত্যিই আসছেন? ডব্লিউডব্লিউই-র একাধিক সার্ভার ও ডিসকর্ড চ্যানেলে ছড়িয়ে পড়া রিপোর্ট অনুযায়ী, আন্ডারটেকারকে নভেম্বরের দিকে ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে আনা হতে পারে। যদি তা হয়, তবে ২০২৫ সালের অন্যতম বড় আন্তর্জাতিক কোলাবরেশন হতে চলেছে এটি।

আন্ডারটেকার কে? আসল নাম মার্ক ক্যালাওয়ে, তিনি ডব্লিউডব্লিউই-র ইতিহাসের এক কিংবদন্তি সুপারস্টার। ১৯৯০ সালে সারভাইভার সিরিজে প্রথম রিংয়ে নামেন আন্ডারটেকার এবং টানা তিন দশক রাজত্ব করেন রেসলিং জগতে। “দ্য ফেনম” নামে পরিচিত এই তারকা একের পর এক আইকনিক ম্যাচ উপহার দিয়েছেন দর্শকদের। ২০২০ সালে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেন, রেখে যান ৩০ বছরেরও বেশি সময়ের এক ঐতিহাসিক উত্তরাধিকার!

শুধু আন্ডারটেকার নন, টাইমস অব ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, কিংবদন্তি হেভিওয়েট বক্সার মাইক টাইসন-কেও আনার আলোচনা চলছে। জানা গেছে, তিনি অক্টোবর মাসে অতিথি হিসেবে এক সপ্তাহ থেকে দশ দিনের জন্য শোতে অংশ নিতে পারেন। নির্মাতাদের মতে, আন্তর্জাতিক তারকারা আগে বিগ বস-এর জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছেন, তাই এবারও সেই চেষ্টা করা হচ্ছে।

সালমান খান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এই সিজনের থিম “ডেমোক্রেজি: ঘরওয়ালো কি সরকার”। এখানে গৃহবাসীরাই ছোট-বড় সব সিদ্ধান্ত নেবেন, আর সেই সিদ্ধান্তের ফল গড়াবে বাড়ির ভেতরে ‘রাজনীতি’র মতো টানটান উত্তেজনা।

শো চলবে টানা পাঁচ মাস। সালমান প্রথম তিন মাস হোস্ট করবেন, এরপর ফাইনাল পর্বে ফিরে আসবেন। মাঝের দুই মাসে করণ জোহর ও ফারাহ খানের নাম শোনা যাচ্ছে অতিথি হোস্ট হিসেবে। ২৪ আগস্ট রাত ৯টায় জিওসিনেমায় শুরু হচ্ছে বিগ বস-১৯। মিড ডে

Tags: লিড বিনোদনসালমানসালমান খান
Previous Post

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

Next Post

ভারত থেকে চাল আমদানির পরও বাজারে দাম কমছে না

Next Post
চাল বিক্রির জন্য দোকানে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে চাল আমদানির পরও বাজারে দাম কমছে না

বদিউল আলম মজুমদার নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে ভোটের স্বার্থে শেষ পর্যন্ত দলগুলো ঐকমত্যে আসবে: বদিউল আলম মজুমদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT