ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর শরীরের মাংস কমোডে ফ্লাস করা হয়েছে এই অনুমান থেকে ভবনের সেপটিক ট্যাংক ভাঙ্গার অনুমতি চেয়ে, রাজ্য পুলিশ কমিশনারের সহায়তা চেয়েছেন ঢাকার গেয়েন্দা প্রধান। কোন মহলের সহায়তায় পুর্ববাংলার কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভুঁইয়া আরেক নামে বাংলাদেশী পাসপোর্ট করেছেন তার তদন্ত চলছে।








