চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবাদার জায়গায় আইপিএলে যাচ্ছেন মোস্তাফিজ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 04, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজ আইপিএল খেলতে যাচ্ছেন বলে গুঞ্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন কাগিসো রাবাদা। সাউথ আফ্রিকান পেসার ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে গেছেন ১০ দিনের মাথায়। তাতে কপাল খুলতে পারে তিন ক্রিকেটারের মধ্যে একজনের। দলটির ভাবনায় আছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও।

ভারতীয় গণমাধ্যমে খবর, চলতি মৌসুমে রাবাদা যদি আর না ফেরেন, একজন বিদেশী খেলোয়াড় দলে টানতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। তালিকায় সবার উপরে আছেন আয়ারল্যান্ড পেসার জস লিটল। ২০২৩-২৪ মৌসুমে গুজরাটের অংশ ছিলেন তিনি। আগের মৌসুমে কেবল এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন এবং ৪ উইকেট শিকার করেছিলেন। এক ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দল জার্সিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল ছেড়েছিলেন।

সেদিক থেকে দলটির পছন্দের তালিকায় লিটলের পরেই আছেন মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের নভেম্বরে নিলামে ‘ফিজ’ অবিক্রীত থেকে যান। আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলেছিলেন। ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট।

আইপিএলে ভালো মৌসুম কাটালেও জাতীয় দল জার্সিতে মলিন পারফরম্যান্স ছিল নতুন বলে ও ডেথ-ওভারের বিশেষজ্ঞ পেসারের। চলতি আইপিএলে গুজরাটের হয়ে খেলার সম্ভাবনাও আছে ফিজেরও।

অভিজ্ঞ আরেক পেসার উমেশ যাদব দলটির সাবেক সদস্য, চলতি মৌসুমে তাকেও আবার দলে ফিরিয়ে আনা হতে পারে। তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং এই ফরম্যাটে বেশ অভিজ্ঞতা রয়েছে। গত মৌসুমে তিনি দলটির হয়ে সাত ম্যাচে ৮ উইকেট নিয়েছেন।

চলতি আইপিএলে রাবাদা গুজরাটের প্রথম দুই ম্যাচে খেলেছেন। পাঞ্জাব কিংসের কাছে হারের ম্যাচে ৪১ রান খরচায় নেন এক উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট।

Tags: আইপিএলগুজরাটমোস্তাফিজরাবাদালিটললিড স্পোর্টস
Previous Post

৬৪ দল নিয়ে বিশ্বকাপ খেলার চিন্তা ‘বাজে বুদ্ধি’

Next Post

চলে গেলেন কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার

Next Post
চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার স্মরণে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার

নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক, দুই নেতা হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে কী আলোচনা, যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT