চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ক্রিস্টোফার নোলানের ছবি ফিরিয়েছিলেন ইরফান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 02, জানুয়ারি 2024
in বিনোদন
A A
ক্রিস্টোফার নোলানের ছবি ফিরিয়েছিলেন ইরফান, দুইজনের ছবি তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টোফার নোলানের সিনেমায় অভিনয় করার জন্য বিশ্বের যেকোনো অভিনেতা মুখিয়ে থাকেন। অথচ ইরফান খান তাকে ‘না’ করেছিলেন! তাও আবার ‘ইন্টারস্টেলার’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি।

২০১১ কিংবা ২০১২ সালের কথা। সেই সময় ইরফান খান রিতেশ বাটরার ‘দ্য লাঞ্চবক্স’ সিনেমায় কাজ করার জন্য রাজি হয়েছিলেন। সিনেমাটি দর্শকের মনে এখনও স্মরণীয় হয়ে আছে। এই ছবির জন্য নোলানকে ফিরিয়েছিলেন তিনি।

‘ইন্টারস্টেলার’ ছবিতে নাসা এক্সপ্লোরার ডক্টর ম্যান চরিত্রের জন্য ইরফান খানকে চেয়েছিলেন ক্রিস্টোফার নোলান। পরে সেই চরিত্রে কাজ করেন ম্যাট ডেমন।

ভারতীয় গণমাধ্যম ইটাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন এই কথা। নির্মাতা বলেন, ‘আমি ইন্টারস্টেলারের জন্য ইরফানের সঙ্গে দেখা করেছিলাম। তার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত তিনি করতে পারেননি। তিনি দারুণ অভিনেতা ছিলেন।’

ছবিটি কেন ফিরিয়েছিলেন সেই ব্যাপারে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইরফান। বলেছিলেন, ‘তারা আমার কাছ থেকে কমিটমেন্ট চেয়েছিলেন। টানা চার মাস থাকতে হতো। চেষ্টা করেছিলাম শিডিউল বের করার। বলেছিলাম ভারত-যুক্তরাষ্ট্র যাওয়া আসা কয়রে করতে পারবো, অতদিন সেখানে থাকা সম্ভব নয়। লাঞ্চবক্স ও ডি-ডে সিনেমার জন্য ভারতে আসা প্রয়োজন ছিল। কিন্তু তারা সেই প্রস্তাব গ্রহণ করতে পারেননি। নিজের সিদ্ধান্ত নিয়ে দোটানায় ভোগার অভ্যাস আমার নেই। কিন্তু এটা ক্রিস্টোফার নোলানের সিনেমা, তাই সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। ‘

তবে ক্রিস্টোফার নোলানের ছবিতে অভিনয় না করলেও ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘ইনফার্নো’, ‘লাইফ অফ পাই’ এবং অস্কারজয়ী ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিতে অভিনয় করেছেন ইরফান। এমনকি আমেরিকান টিভি সিরিজ ‘দ্য ট্রিটমেন্ট’-এও অভিনয় করেছিলেন ইরফান খান।

সূত্র: কইমই

Tags: ইরফান খানক্রিস্টোফার নোলান
Previous Post

গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Next Post

ওয়ার্নারের ‘একটি হারানো বিজ্ঞপ্তি’ ও আকুতি

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার ক্যাপ পরছেন, পেশাদার ক্রিকেট খেলোয়াড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নারের ‘একটি হারানো বিজ্ঞপ্তি’ ও আকুতি

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে অসুস্থ শিশু ও রোগীর চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে বেড়েছে নানা অসুখ, এক মাসে ১৫ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT