চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানিজ স্টাডিজের চেয়ারম্যানের অনিয়মের প্রমাণ মিলেছে: কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, পেছনে ক্যাম্পাসের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ভর্তি কমিটির প্রধান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে তথ্যানুসন্ধান কমিটি। সে অনুযায়ী উপাচার্য বরাবর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে৷

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তথ্যানুসন্ধান কমিটির একজন সদস্য বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

জানা যায়, স্নাতকোত্তর কোর্স ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজে (পিএমজেএস)’ ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তির সুযোগ পান ছাত্রলীগের তিন নেতা-কর্মী। সম্প্রতি বিভাগটির  চেয়ারম্যান এবং ভর্তি কমিটির প্রধান মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক অপসারণ করে তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু চন্দ্র শীল এবং আরও একজন কর্মীকে অনিয়ম করে ভর্তি করান৷

তথ্যানুসন্ধান কমিটির একজন সদস্য চ্যানেল আই অনলাইনকে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে জাপানিজ স্টাডিজ বিভাগের অনিয়মিত স্নাতকোত্তর কোর্স ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজে (পিএমজেএস)’ অসঙ্গতি পেয়েছে তথ্যানুসন্ধান কমিটি৷ সে অনুযায়ী উপাচার্য বরাবর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷

তিনি আরও বলেন, যেহেতু অভিযোগের কিছুটা সত্যতা রয়েছে, তাই জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে মো. জাহাঙ্গীর আলম দায়িত্বে থাকতে পারেন না। তথ্যানুসন্ধান কমিটি থেকে বলা হয়েছে, যেহেতু অভিযুক্ত শিক্ষক বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান, সেই সাথে কিছু কোর্সের সঙ্গে যুক্ত, তাই তাকে একাডেমিক দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া হোক। যাতে করে শিক্ষার্থীরা কোন প্রকার সেশনজটের শিকার না হয়।

জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং এই ভর্তি কমিটির প্রধান মো. জাহাঙ্গীর আলম অভিযুক্ত হলেও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের কাছের লোক হওয়ার কারণে তিনি এই অনিয়ম করে পার পেয়ে যান।

বিভিন্ন সময়ে ঢাবির সাবেক এই উপাচার্যের সঙ্গে অভিযুক্তই শিক্ষককে বিদেশ ভ্রমণ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও দেখা গেছে।

সম্প্রতি অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেতাকর্মীদের বিভাগে ভর্তি করানোর বিচার দাবি করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

এই দাবির প্রেক্ষিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে প্রধান করে রেজিস্ট্রার দপ্তর থেকে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির কার্যক্রম চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন বলে জানানো হয়েছে।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়সামাজিক বিজ্ঞান অনুষদ
Previous Post

বড় অঙ্কের জরিমানাই দিতে হচ্ছে আর্সেনালকে

Next Post

ভাষা সংগ্রামীদের নামে সড়ক থাকলেও নেই পরিচিতি

Next Post
ভাষা সংগ্রামীদের নামে সড়ক চিহ্নের ছবি, দুইটি প্যানেল ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামীদের নামে সড়ক থাকলেও নেই পরিচিতি

জনগণের সমাবেশে জাতীয় নাগরিক কমিটি প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক কমিটিতে কেন বাড়ছে দ্বন্দ্ব ও বিরোধ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT