চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয় কানাডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 পূর্বাহ্ন 08, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, কানাডার বিপক্ষে প্রথম জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে কানাডার প্রথম আসর এটি। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুইশ লাগোয়া সংগ্রহ পেলেও হেরে যায় দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে কানাডা। আইরিশদের ১২ রানে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল দলটি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে কানাডাকে আগে ব্যাটে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ গড়ে কানাডা। জবাবে নেমে ৭ উইকেটে ১২৫ রানে থামে আয়ারল্যান্ড।

রান তাড়ায় নেমে কানাডা বোলারদের সামনে সুবিধা করে উঠতে পারেননি আয়ারল্যান্ড ব্যাটাররা। ৫৯ রানে ৬ উইকেট হারানোর পর হাল ধরেন জর্জ ডকরেল ও মার্ক অ্যাডাইর। ৪১ বলে ৬২ রানের জুটি গড়েন দুজনে। তবে দলকে জয়ের স্বাদ এনে দিতে ব্যর্থ হন।

১৯.২ ওভারে ১২১ রানে অ্যাডাইর ফিরে গেলে জুটি ভাঙে। ২৪ বলে ৩৪ রান করেন এই অলরাউন্ডার। ২৩ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ডকরেল। এছাড়া লোরকান টাকার ১৫ বলে ১০ রান করেন।

কানাডার হয়ে ডিলন হেইলিজার ও জেরেমি গর্ডন দুটি করে উইকেট নেন।

বিশ্বকাপের চলতি আসরে কানাডা-আয়ারল্যান্ড ম্যাচের আগে দুটি খেলা গড়িয়েছিল নিউইয়র্কে। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সেই দুটি ম্যাচে আগে ব্যাট করা কোনো দল শতরান পেরুতে পারেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৭৭ রানে, আর ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড থামে ৯৬ রানে। তৃতীয় ম্যাচে এসে কিছুটা আচরণ পরিবর্তন দেখা যায় কানাডার ব্যাটিংয়ে।

পিচের চ্যালেঞ্জ অনুকুলে রেখে কানাডার হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন নিকোলাস কিরটন। ৩৫ বলের ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শ্রেয়াস মোভা। তার ৩৬ বলের ইনিংসে ছিল তিনটি চারের মার। এছাড়া পারগাত সিং ১৪ বলে ১৮ রান এবং অ্যারন জনসন ১৩ বলে ১৪ রান করেন।

আইরিশদের হয়ে ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট নেন।

Tags: আয়ারল্যান্ড২৪কানাডা২৪ক্যাম্ফেরটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কলিড স্পোর্টস
Previous Post

নিউইয়র্কে আইরিশদের সামনে কানাডার ১৩৮ রানের চ্যালেঞ্জ

Next Post

নির্বাচন ঘিরে ভারতে বৃহত্তম শেয়ারবাজার কেলেঙ্কারি!

Next Post
ভারতের শেয়ারবাজারে বড় পতনের ছবি, নির্বাচন ঘিরে অর্থনৈতিক উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ঘিরে ভারতে বৃহত্তম শেয়ারবাজার কেলেঙ্কারি!

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিনকে নিয়েই আগে বোলিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT