চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহৎ সংগীত আসরে ইসরায়েল থাকলে অংশ নিবে না আয়ারল্যান্ড

২০২৬ সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতা নিয়ে স্পষ্ট অবস্থানে আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
প্রতিবাদ ও সমর্থন জানাতে লাল-হলুদ রঙের ব্যানার নিয়ে প্রতিবাদী মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ সংগীত প্রতিযোগিতা বলা হয় ইউরোভিশন গানের প্রতিযোগিতাকে। ১৯৫৬ সাল থেকে বার্ষিক এই সংগীত উৎসবটি নিয়মিত আয়োজন করে আসছে ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন (ইবিইউ)। তবে আসন্ন আয়োজন নিয়ে উঠছে নানা প্রশ্ন।

যার মূলে রয়েছে ইসরায়েল! ২০২৬ সালের ইউরোভিশনে যদি ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, তাহলে এই আয়োজনে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আয়ারল্যান্ড।

দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা আরটিই (আরটিই) ঘোষণা করেছে, ইসরায়েলকে অংশগ্রহণ করতে দিলে তারা আগামী ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে। সংস্থাটি বলেছে, গাজার যুদ্ধ এবং ‘ভয়াবহ প্রাণহানির’ প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে একই মঞ্চে অংশগ্রহণ করা হবে ‘অসঙ্গতিপূর্ণ’।

আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামুখর অবস্থান নিয়েছে এবং দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা ইসরায়েলের গণহত্যার অভিযোগে করা মামলাতেও দেশটি যোগ দিয়েছে। গত বছর জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তী আদেশে বলেছিল, গাজায় গণহত্যা রোধে ইসরায়েলকে পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন মানবাধিকার সংস্থাও গাজায় ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে।

ডাবলিনে আয়ারল্যান্ডের ইসরায়েলবিরোধী অবস্থানের প্রতিবাদে ইসরায়েল তার দূতাবাস বন্ধ করে দিয়েছে।

ইসরায়েল দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) সদস্য হিসেবে ইউরোভিশনে অংশ নিয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে গাজার বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের কারণে প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক বোমাবর্ষণে শুধু গাজা শহরের প্রায় এক মিলিয়ন মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। নিহতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে।

আরটিই বলেছে, “গাজায় চলমান এবং ভয়াবহ প্রাণহানির কারণে আয়ারল্যান্ডের অংশগ্রহণ সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।” পাশাপাশি তারা সাংবাদিক হত্যাকাণ্ড, আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা এবং অবশিষ্ট জিম্মিদের করুণ অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।

কী বলছে আয়োজক ইবিইউ? এক প্রতিক্রিয়ায় ইবিইউ বলেছে, তারা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ ও অবস্থানকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সংস্থার পরিচালক মার্টিন গ্রিন এক বিবৃতিতে জানান, আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলো জানাতে পারবে তারা ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের প্রতিযোগিতায় অংশ নেবে কি না!

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ইসরায়েলকে ইউরোভিশন থেকে বহিষ্কারের পক্ষে মত দেন এবং উল্লেখ করেন, রাশিয়াকে যেমন ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর বাদ দেওয়া হয়েছিল, ইসরায়েলকেও তেমনভাবে বাদ দেওয়া উচিত, কারণ “সংস্কৃতির ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড চলতে পারে না।”

চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ইবিইউর রায়ের পর। তবে আরটিই স্পষ্ট করেছে, ইসরায়েলকে অনুমতি দিলে আয়ারল্যান্ড ইউরোভিশনে অংশ নেবে না। আয়ারল্যান্ড ১৯৬৫ সাল থেকে এই সংগীত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং এ পর্যন্ত সাতবার জয়ী হয়েছে। এই রেকর্ড কেবল আছে শুধু সুইডেনের।

ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন (ইবিইউ)-এর সদস্য দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক সংগীত প্রতিযোগিতা, যাকে ইউরোভিশনও বলা হয়। এই প্রতিযোগিতা ১৯৫৬ সালে শুরু হয়েছিল এবং এটি বিশ্বের বৃহত্তম লাইভ টিভি ও অনলাইন মিউজিক অনুষ্ঠানগুলোর মধ্যে একটি, যেখানে ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রতিটি দেশ তাদের নিজস্ব জাতীয় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একজন শিল্পীকে নির্বাচন করে এবং তারা সেখানে তাদের সেরা গান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে দর্শক-শ্রোতারা সেরা সংগীত নির্বাচন করে থাকেন। এই প্রতিযোগিতা থেকে সুইডিশ বিখ্যাত পপ গ্রুপ আব্বা এবং টাইটানিক চলচ্চিত্রের থিম ‘মাই হার্ট উইল গো অন’ খ্যাত সেলিন ডিওনের মতো আন্তর্জাতিক তারকাদের উত্থান হয়েছে। আল জাজিরা

Tags: আয়ারল্যান্ডইসরায়েলগানলিড বিনোদনসংগীত উৎসব
Previous Post

ভারত-চীনের ওপর শুল্ক বসাতে জি-৭ দেশগুলোকে যুক্তরাষ্ট্রের তাগিদ

Next Post

বিশ্বকাপে খেলতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

Next Post
নেইমার ফুটবল ম্যাচের পর মুখোশ খুলছেন, মাঠে উপস্থিত দর্শকদের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে খেলতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

বাংলাদেশের মানবাধিকার বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

'অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করতে চায়'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT