চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলকে নিষিদ্ধে উয়েফার কাছে বার্তা পাঠাচ্ছে আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ড

বেশ আগেই আলোচনায় ছিল ইসরায়েল নিষিদ্ধ হতে পারে উয়েফা থেকে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শান্তি প্রস্তাবের জেরে সেটি স্থগিত করে ইউরোপ ফুটবলের অভিভাবক সংস্থা। আবারও উঠেছে একই বিষয়ে আলোচনা। এবার ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিতে উয়েফার কাছে প্রস্তাব পাঠাচ্ছে আয়ারল্যান্ড, জানাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই)।

শনিবার উয়েফার কাছে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব জমা দেয়ার পক্ষে ভোট দিয়েছে এফএআই। প্রস্তাব ছিল, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাগুলো থেকে দেশটিকে নিষিদ্ধ করা।

প্রস্তাবটি আইরিশ ক্লাব বোহেমিয়ানসের মাধ্যমে আসে। ক্লাবটি জানায়, প্রস্তাবের জন্য ফেডারেশনের ৫০ শতাংশ প্রতিনিধির সমর্থন প্রয়োজন ছিল। পরে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে পাস হয়েছে।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার দুটি আইন লঙ্ঘন করেছে, এমন অভিযোগ এসেছে আয়ারল্যান্ড ফুটবলের দিক থেকে। এফএআই বিবৃতিতে বলেছে, ‘প্রথমটি হল ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মতি ছাড়াই অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ক্লাব আয়োজন এবং দ্বিতীয়টি হল বর্ণবাদবিরোধী কার্যকর নীতি প্রয়োগে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যর্থতা।’

উয়েফার নির্বাহী কমিটির পরের সভা ৩ ডিসেম্বর, সুইজারল্যান্ডের নিয়নে। ১৬ নভেম্বর মলদোভার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে ইসরায়েল। দেশটি বিশ্বকাপ বাছাইপর্বে নিজ গ্রুপে তিনে রয়েছে।

Tags: আয়ারল্যান্ডইসরাইলউয়েফাফিফালিড স্পোর্টস
Previous Post

মালদ্বীপে রিসোর্টের বর্জ্য তেল বিক্রির অভিযোগে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

Next Post

সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি অর্থ পাচারের মামলা দাখিলের অনুমোদন

Next Post
বয়সী পুরুষের ছবি, তিনি সাদা শার্ট পরেছেন ও চুল ও দাড়ি সাদা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি অর্থ পাচারের মামলা দাখিলের অনুমোদন

বাংলাদেশের রাজনৈতিক নেতারা জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে: মীর স্নিগ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT