চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে সাড়ে তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় তুলে নিলেন শান্তরা

দুই টেস্টের সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 11, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার গড়িয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে দুই ম্যাচের সিরিজে প্রথম লড়াইয়ের সবকিছু। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ হলো প্রথম টেস্ট।

[vc_row][vc_column]

১৩.৩৫

[vc_column_text css=””]

ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩০

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর

ফল: বাংলাদেশ এক ইনিংস ও ৪৭ রানে জয়ী।

আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস- ২৫৪/১০ (৭০.২)
অ্যান্ডি ম্যাকব্রিনে-৫২, পল স্টার্লিং-৪৩, অ্যান্ড্রু ব্যালবির্নে-৩৮
হাসান মুরাদ- ৪/৬০, তাইজুল ইসলাম ৩/৮৪, নাহিদ রানা ২/৪০

বাংলাদেশ প্রথম ইনিংস- ৫৮৭/৮ ডি, (৮৫)
মাহমুদুল হাসান জয়-১৭১, নাজমুল হোসেন শান্ত-১০০, মুমিনুল হক-৮২, সাদমান ইসলাম-৮০
ম্যাথিউ হামফ্রেয়াস- ৫/১৭০, ব্যারি ম্যাকার্থি- ২/৭২

আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৮৬/৮ (৯২.২)
পল স্টার্লিং-৬০, কেড কারমাইকেল-৫৯, কার্টিস ক্যাম্ফের-৪৪
মেহেদী হাসান মিরাজ- ৩/৫০, হাসান মুরাদ- ২/৪৭
তাইজুল ইসলাম ২/৭৮, হাসান মাহমুদ ২/৪২
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.২৮

[vc_column_text css=””]
ম‍্যাচ সেরা মাহমুদুল
ক‍্যারিয়ার সেরা ১৭১ রানের ইনিংসে ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন মাহমুদুল হাসান জয়। দেশের মাটিতে এটাই তার প্রথম সেঞ্চুরি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.২০

[vc_column_text css=””]
এক ইনিংস ও ৪৭ রানে জয়ী বাংলাদেশ
লাঞ্চের পর খুব বেশি সময় নিল না বাংলাদেশ। ২৫৪ রানে আয়ারল‍্যান্ডকে থামিয়ে সিলেট টেস্ট জিতল এক ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। টেস্টে বাংলাদেশের এটি ২৪তম জয়। ইনিংস ব‍্যবধানে চতুর্থ।
ব্যারি ম্যাকার্থিকে কট বিহাইন্ড করে ম‍্যাচের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭ বলে ২৫ রান করেন ম্যাকার্থি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.০৮

[vc_column_text css=””]
নেইলকে ফেরালেন মুরাদ
ম্যাকার্থির সঙ্গে ৫৪ রানের জুটি গড়া নেইল ফিরলেন হাসান মুরাদের বলে। ৫৩ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। ইনিংস ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশের দরকার এক উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৫০

[vc_column_text css=””]
নেইল-ম্যাকার্থির জুটিতে পঞ্চাশ
পাল্টা আক্রমণে দ্রুত রান বাড়াচ্ছেন জর্ডান নেইল ও ব্যারি ম্যাকার্থি। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ৫২ বলে।
৬৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৮ উইকেটে ২৫১।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.২০

[vc_column_text css=””]
ফিফটি করে ফিরলেন ম্যাকব্রিনে
লাঞ্চ থেকে ফিরেই নাহিদ রানার বাউন্সারে পুল খেলতে চাইলেন অ্যান্ডি ম্যাকব্রিনে। কিন্তু টাইমিংটা ঠিকঠাক মতো হলো না। দারুণ এক ক্যাচ তাকে ফেরান মিড উইকেটে থাকা হাসান মুরাদ। ৫২ রান এসেছে ম্যাকব্রিনের ব্যাট থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০৫

[vc_column_text css=””]
ব্যালবির্নেকে ফিরিয়ে জুটি ভাঙরেন মুরাদ
হাসান মুরাদের বলে সুইপের চেষ্টায় ব‍্যাটে খেলতে পারেননি অ্যান্ড্রু ব্যালবির্নে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৬৩ বলে ৩৮ করে ফিরে গেছেন আইরিশ অধিনায়ক।
৫৫ ওভারে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৮৩ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪৫

[vc_column_text css=””]
রিভিউ নিয়ে বাঁচলেন ম্যাকব্রিনে
মেহেদী হাসান মিরাজের বলে সুইপ করার চেষ্টায় ব‍্যাটে খেলতে পারেননি অ্যান্ডি ম্যাকব্রিনে। এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ারও সাড়া দেন, সঙ্গে সঙ্গেই রিভিউ নিলেন ম্যাকব্রিনে। বেঁচেও গেলেন বাঁহাতি এই ব্যাটার। রিভিউয়ে দেখা যায়, বল চলে যেত স্টাম্পের উপর দিয়ে।
৪৭ ওভারে আয়ারল্যান্ডের রান ৬ উইকেটে ১৫১।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৫৩

[vc_column_text css=””]
ফিরলেন হামফ্রেয়াস
চতুর্থ দিনের সকালে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। তবে তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন ম্যাথিউ হামফ্রেয়াস। তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। বাংলাদেশের সিলেট টেস্ট জিততে লাগবে ৪ উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.৩৩

[vc_column_text css=””]
চতুর্থ দিন শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.৩৩

[vc_column_text css=””]
মিরপুরে ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড

মিরপুরে স্পিন উইকেটের সুবিধা নিতে চায় আয়ারল্যান্ড


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৪৩

[vc_column_text css=””]
১৪ চার ও ৪ ছক্কায় ২৮৬ বলে ১৭১ রান করেন জয়

ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ জয়ের


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২৫

[vc_column_text css=””]
তৃতীয় দিন শেষে
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২২

[vc_column_text css=””]

বড় লিডের পর ৫ উইকেট তুলে জয়ের সুবাসে দিন শেষ বাংলাদেশের

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.২০

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস- ৮৬/৫ (২৯)
পল স্টার্লিং-৪৩, হ্যারি টেক্টর-১৮
হাসান মুরাদ- ২/৮, তাইজুল ইসলাম ১/২৯, নাহিদ রানা ১/২৬

বাংলাদেশ প্রথম ইনিংস- ৫৮৭/৮ ডি, (৮৫)
মাহমুদুল হাসান জয়-১৭১, নাজমুল হোসেন শান্ত-১০০, মুমিনুল হক-৮২, সাদমান ইসলাম-৮০
ম্যাথিউ হামফ্রেয়াস- ৫/১৭০, ব্যারি ম্যাকার্থি- ২/৭২

আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৮৬/৮ (৯২.২)
পল স্টার্লিং-৬০, কেড কারমাইকেল-৫৯, কার্টিস ক্যাম্ফের-৪৪
মেহেদী হাসান মিরাজ- ৩/৫০, হাসান মুরাদ- ২/৪৭
তাইজুল ইসলাম ২/৭৮, হাসান মাহমুদ ২/৪২
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫০

[vc_column_text css=””]
আরও দুই উইকেট নেই আয়ারল্যান্ডের
আয়ারল‍্যান্ডের বিপদ আরও বাড়ালেন হাসান মুরাদ। তার বলে সাদমান ইসলামের দারুণ ক্যাচে ফিরলেন কার্টিস ক্যাম্ফের। ১৯ বলে এক চারে ৫ রানে ফিরেছেন তিনি। নিজের পরের ওভারে লোরকান টাকারকে সাজঘরের পথ দেখালেন মুরাদ। তিনিও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ২০ বলে ৯ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর আর দুই ওভার হলেও এক রানের নিতে পারেননি আইরিশ দুই ব্যাটার ম্যাথিউ হামফ্রেয়াস (০*) ও অ্যান্ডি ম্যাকব্রিনে(৪*)।
২৯ ওভারে ৫ উইকেটে ৮৬ রান তুলে দিনের খেলার শেষ করেছে আয়ারল্যান্ড।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৩৯

[vc_column_text css=””]
টেক্টরকে ফেরালেন তাইজুল
হ্যারি টেক্টরকে এলবিডব্লু ফাঁদে ফেলে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম। ৪৭ বলে ১৮ রান করে ফেরেন টেক্টর।
শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ৬৮ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.২০

[vc_column_text css=””]
রানআউট স্টার্লিং
লিটন দাস স্টাম্পিংয়ের সুযোগ হারিয়েছিলেন, তবে ওই বলেই পল স্টার্লিংকে রানআউট করেছেন নাজমুল হোসেন শান্ত। ৭ চারে ৫৯ বলে ৪৩ রান করে ফিরে গেছেন স্টার্লিং।
১৮ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৬১ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৫০

[vc_column_text css=””]
স্টার্লিং-টেক্টরের জুটিতে আয়ারল্যান্ডের ৫০
দ্বিতীয় ইনিংসে দলীয় ৫০ রান পার করেছে আয়ারল্যান্ড। ৭ রানে উইকেটে আছেন হ্যারি টেক্টর ও ৩৮ রান এসেছে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.১৪

[vc_column_text css=””]
শুরুতেই উইকেট পেলেন নাহিদ
ইনিংসের চতুর্থ ওভারে নাহিদ রানার ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফিরেছেন কেড কারমাইকেল। তার ব্যাট থেকে আসে ৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৪৫

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস- ৫৮৭/৮ ডি, (৮৫)
মাহমুদুল হাসান জয়-১৭১, নাজমুল হোসেন শান্ত-১০০, মুমিনুল হক-৮২, সাদমান ইসলাম-৮০
ম্যাথিউ হামফ্রেয়াস- ৫/১৭০, ব্যারি ম্যাকার্থি- ২/৭২

আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৮৬/৮ (৯২.২)
পল স্টার্লিং-৬০, কেড কারমাইকেল-৫৯, কার্টিস ক্যাম্ফের-৪৪
মেহেদী হাসান মিরাজ- ৩/৫০, হাসান মুরাদ- ২/৪৭
তাইজুল ইসলাম ২/৭৮, হাসান মাহমুদ ২/৪২
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৪০

[vc_column_text css=””]
ইনিংস ঘোষণা বাংলাদেশের
অ্যান্ডি ম্যাকব্রিনের বলে চার মারলেন নাহিদ রানা। বাংলাদেশের লিড ছাড়াল তিনশ। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ১৪১ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৮৭ রান। তাতে প্রথম ইনিংসে ৩০১ রানের লিড পেল টিম টাইগার্স।
লাল-সবুজদের তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস এটি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৬৩৮ রানের ইনিংসটি বাংলাদেশের সর্বোচ্চ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৩২

[vc_column_text css=””]
১৬ রানে ফিরলেন মুরাদ
আয়ারল্যান্ডের বাঁহাতি ম্যাথিউ হামফ্রেয়াসের বলে খেলতে গিয়ে ক্যাচ দেন হাসান মুরাদ। ২৬ বলে ১৬ রান করে ফিরলেন তিনি। ৫৮২ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ। আর হামফ্রেয়াসের ৪ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেটের দেখা পেলেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১৫

[vc_column_text css=””]
তিনশর কাছে লিড টেনে চা বিরতি
আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৮৬ রানের জবাবে সিলেট টেস্টে তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৭৫ রান তুলে চা বিরতিতে গেছে বাংলাদেশ। স্বীকৃত ব্যাটাররা সব সাজঘরে ফিরেছেন, উইকেটে দুই পেসার হাসান মুরাদ ১২ ও হাসান মাহমুদ ১০ রানে। ২৮৯ রানের লিড জমিয়েছে বাংলাদেশ।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫৪

[vc_column_text css=””]
ফিরলেন মিরাজ
আরও একটি উইকেট পেলেন হামফ্রেয়াস। বাঁহাতি এই স্পিনারের হাওয়ায় ভাসানো বলে বড় শট খেলতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়েছেন মিরাজ। হামফ্রেয়াসের এটি চতুর্থ উইকেট। ৩৩ বলে ১৭ রান এসেছে মিরাজের ব্যাট থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৪১

[vc_column_text css=””]
সেঞ্চুরির পরই ফিরলেন শান্ত
টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছরে এটি তার তৃতীয় সেঞ্চুরি। শতরানের এক বল পরই এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন বাঁহাতি এ ব্যাটার। ১৪ চারে ১১২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩০

[vc_column_text css=””]
মিরাজের সফল রিভিউ
আম্পায়ার এলবিডব্লিউ দেয়ার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। তাতে টিকে যান এই অলরাউন্ডার। অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের বলে সুইপ করেন মিরাজ। কিন্তু ব‍্যাটে খেলতে পারেননি। আইরিশদের জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। পরে দেখা যায়, বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তাই বেঁচে যান মিরাজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.১৫

[vc_column_text css=””]
ফিরলেন লিটন
ম্যাথিউ হামফ্রেয়াসের বলে ছক্কার চেষ্টায় ব্যাট চালান লিটন। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযুক্ত করতে পারেননি উইকেটরক্ষক এ ব্যাটার। পেছন দিকে অনেকটা দৌড়ে গিয়ে দুর্দান্ত ক‍্যাচ নেন হ্যারি টেক্টর। ভাঙে ১০৭ বল স্থায়ী ৯৮ রানের জুটি। ৬৬ বলে ৮ চার ও এক ছক্কায় ৬০ রান আসে লিটনের ব্যাট থেকে।
১২৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২৪ রান বাংলাদেশের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৫৮

[vc_column_text css=””]
লিটনের ফিফটি
ওয়ানডে মেজাজে ব্যাট করছেন লিটন দাস। ৫৩ বলে ৭ চার ও এক ছক্কায় ক্যারিয়ারের ১৯তম ফিফটি তুলে নিলেন উইকেটরক্ষক এ ব্যাটার। সেঞ্চুরির পথে এগিয়ে চলা শান্তর ব্যাট থেকে এসেছে ৮৮ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৪৬

[vc_column_text css=””]
শান্ত-লিটন জুটিতে ৫০০ ছাড়িয়ে বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত আছেন সেঞ্চুরির পথে, অন্যদিকে লিটন দাস ফিফটির কাছে। শান্ত-লিটনের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে ৫০০ পেরিয়ে বাংলাদেশের লিড ২১৪ রানের। ৮৭ রানে শান্ত এবং ৪৩ রানে লিটন অপরাজিত আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩৬

[vc_column_text css=””]
দেড়শ ছাড়িয়েছে বাংলাদেশের লিড
লাঞ্চ বিরতির আগে ১১১ ওভারে চার উইকেটে ৪৪৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৬১ রানে অপরাজিত আছেন শান্ত। সঙ্গে ১৯ রানে ক্রিজে আছেন লিটন দাস। বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৬১ রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.১৫

[vc_column_text css=””]
মুশফিককে ফেরালেন হামফ্রেয়াস
ম্যাথিউ হামফ্রেয়াসের দুর্দান্ত ডেলিভারিতে ফিরলেন মুশফিকুর রহিম। বাঁহাতি স্পিনার হামফ্রেয়াসের বল টার্ন করে ব্যাটে লেগে চলে যায় গালিতে থাকা ফিল্ডার অ্যান্ড্রু ব্যালবির্নের হাতে। ২৩ রান করে ফিরেছেন মুশফিক।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০৫

[vc_column_text css=””]
শান্তর ফিফটি
তৃতীয় দিনে শুরুর দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে ওয়ানডে মেজাজে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ৯টি চারের মারে ৫৫ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক। বড় লিডের পথেই ছুটে চলেছে শান্ত-মুশফিক জুটি।
১০৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১৩ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫৮

[vc_column_text css=””]
৪০০ পেরিয়ে বাংলাদেশ
দিনের শুরুতে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে এসেছে পঞ্চাশোর্ধ্ব রান। এ জুটিতে ভর করে ৪০০ ছাড়িয়েছে বাংলাদেশের রান। লিড ১১৬ রানের। ১০১ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০২ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৫৫

[vc_column_text css=””]
এবার মুমিনুলকে ফেরালেন ম্যাকার্থি
দ্বিতীয় নতুন বলে তৃতীয় দিনের সকালটা দারুণভাবে শুরু করেছে আয়ারল‍্যান্ড। মাহমুদুলের পর ম্যাকার্থির বলেই ফিরলেন মুমিনুল হক। দ্বিতীয় স্লিপে ক‍্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ১৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮২ রান করেন মুমিনুল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৪২

[vc_column_text css=””]
মাহমুদুলের বিদায়ে ভাঙল জুটি
দ্বিতীয় নতুন বলে শুরুতেই সাফল‍্য পেল আয়ারল‍্যান্ড। দিনের দ্বিতীয় ওভারে মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে ২৭২ বল স্থায়ী ১৭৩ রানের বড় জুটি ভাঙলেন ব্যারি ম্যাকার্থি। ২৮৬ বলে ৪ ছক্কা ও ১৪ চারে ১৭১ রান করেন মাহমুদুল।
৮৭ ওভারে বাংলাদেশে রান ২ উইকেটে ৩৪১। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৩০

[vc_column_text css=””]
তৃতীয় দিনের খেলা শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.১০

[vc_column_text css=””]
 চোখ জুড়ানো ব্যাটিং উপহার দিয়ে প্রতিপক্ষের কোচের প্রশংসায় ভাসছেন জয়

জয়ের ব্যাটিংয়ের প্রশংসায় আয়ারল্যান্ড কোচ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৪৬

[vc_column_text css=””]
৮০ রানে আউট হয়ে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন সাদমান

জয়ের ব্যাটিং ‘অনেক সুন্দর’, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ সাদমানের

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২০

[vc_column_text css=””]
দ্বিতীয় দিন শেষে

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫০

[vc_column_text css=””]
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস- ৩৩৮/১ (৮৫)
মাহমুদুল হাসান জয়-১৬৯*, মুমিনুল হক-৮০*, সাদমান ইসলাম-৮০
ম্যাথিউ হামফ্রেয়াস- ১/৭৮

আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৮৬/৮ (৯২.২)
পল স্টার্লিং-৬০, কেড কারমাইকেল-৫৯, কার্টিস ক্যাম্ফের-৪৪
মেহেদী হাসান মিরাজ- ৩/৫০, হাসান মুরাদ- ২/৪৭
তাইজুল ইসলাম ২/৭৮, হাসান মাহমুদ ২/৪২
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৪৪

[vc_column_text css=””]

মাহমুদুলের সেঞ্চুরি ও দুই ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.২০

[vc_column_text css=””]
৫২ রানের লিড বাংলাদেশের
প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৩৮ রান। ৫২ রানের লিড পেয়েছে লাল-সবুজরা, হাতে ৯ উইকেট। ওপেনার মাহমুদুল হাসান ১৬৯ রানে ও মুমিনুল হক ৮০ রানে অপরাজিত আছেন। আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছেন ৮০ রানে।

৮ উইকেটে ২৭০ রানে দিন শুরু করা আয়ারল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৮৬ রানে। দিনের শুরুতে ২ তুলে নেন তাইজুল ও হাসান মাহমুদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.২০

[vc_column_text css=””]
মাহমুদুলের দেড়শ, ৩০০ পেরিয়ে বাংলাদেশ
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিকে ক্যারিয়ারসেরায় রূপান্তর করেছেন মাহমুদুল হাসান। বাংলাদেশ ওপেনারের টেস্টে আগের সর্বোচ্চ ছিল ১৩৭ রান। ২০২২ সালে ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন। তার সঙ্গে জুটি গড়ে সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের এসেছে ১৫৫ রান। ৮২ ওভার শেষে সংগ্রহ ১ উইকেটে ৩২৩ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৪১

[vc_column_text css=””]
বাংলাদেশের লিড
দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ। সেঞ্চুরির কাছে গিয়ে ৮০ রানে সাদমান ইসলাম আউট হলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছে মাহমুদুল হাসান জয়। সঙ্গে মুমিনুল হকের ফিফটিতে লিড পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের তোলা ২৮৬ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ৭৭ ওভারে লাল-সবুজদের সংগ্রহ ২৮৮। ২ রানের লিড পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২৯

[vc_column_text css=””]
মুমিনুলের ৫০
অর্ধশতক তুলে নিয়েছেন মুমিনুল হক। আগেই সেঞ্চুরি তুলে নেয়া মাহমুদুল হাসান জয়ের সাথে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে ছুটছেন। বাংলাদেশ-২৬৫/১, মুমিনুল ৫৫ ও মাহমুদুল ১২৭ রানে ব্যাট করছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৪১

[vc_column_text css=””]
মাহমুদুলের সেঞ্চুরি
টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। ১৯০ বলে ৯ চার ও এক ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সঙ্গে দুশ পেরিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ।

৫৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০৬ রান। মাহমুদুলের সঙ্গে ২৩ রান করে ক্রিজে আছেন মুমিনুল হক।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২০

[vc_column_text css=””]
দুশর কাছে বাংলাদেশ
২৪ ওভারে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। সেশনে আসে ৮৯ রান। দুইশ থেকে ২ রান পিছিয়ে থেকে চা-বিরতিতে গেছে টিম টাইগার্স। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন মাহমুদুল হাসান জয়। মুমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৪ রানে অপরাজিত আছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩৫

[vc_column_text css=””]
ওপেনিংয়ে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ জুটি
১৬৮ রানের জুটি ভেঙে আউট হলেন সাদমান ইসলাম। যা ওপেনিংয়ে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ জুটি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওপেনিংয়ে লাল-সবুজদের সর্বোচ্চ জুটি সেটি।

১০৪ বলে ৯ চার ও এক ছক্কায় ৮০ রান করে আউট হয়েছেন সাদমান। সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন আরেক ওপেনার মাহমুদুল। ৮৬ রানে অপরাজিত আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩০

[vc_column_text css=””]
মাহমুদুলের ফিফটি, বাংলাদেশের সেঞ্চুরি
সাদমান ইসলামের পর ফিফটি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। ৭২ বলে ক্যারিয়ারে পঞ্চম ফিফটির দেখা পেলেন ২৪ বর্ষী ডানহাতি। ওপেনিং জুটিতে শতরান পেরিয়ে গেছে বাংলাদেশও।

লাঞ্চের আগে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ১০৯ রান। ৬৭ বলে ৫৮ রানে খেলছেন সাদমান। জয় ৭৭ বলে খেলছেন ৫০ রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.২১

[vc_column_text css=””]
সাদমানের ফিফটি
ওয়ানডে মেজাজে ফিফটি করলেন ওপেনার সাদমান ইসলাম। ৪৯ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি পেয়েছেন বাঁহাতি ওপেনার। ৩৭ রানে ব্যাটিং করছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫৫

[vc_column_text css=””]
ওপেনিং জুটিতে বাংলাদেশের পঞ্চাশ
সাবধানী শুরুর পর ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ্ব রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মাহমুদুল ও সাদমান। ১২তম ওভারে ছক্কা মেরে ৫০ পার করেছেন মাহমুদুল। ২৮ রানে অপরাজিত আছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪৫

[vc_column_text css=””]
সাবধানী শুরু বাংলাদেশের
শুরুটা দেখেশুনে করেছে নাজমুল হোসেন শান্তর দল। কোন উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। জয় ২২ রানে এবং সাদমান ২৬ রানে অপরাজিত আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.০০

[vc_column_text css=””]

তিনশর আগেই আইরিশদের থামিয়ে দিল বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৫৬

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৮৬/৮ (৯২.২)
পল স্টার্লিং- ৬০, কেড কারমাইকেল- ৫৯, কার্টিস ক্যাম্ফের- ৪৪
মেহেদী হাসান মিরাজ- ৩/৫০, হাসান মুরাদ- ২/৪৭
তাইজুল ইসলাম ২/৭৮, হাসান মাহমুদ ২/৪২
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৫০

[vc_column_text css=””]
দিনের শুরুতেই সাফল্য বাংলাদেশের
হাসান মাহমুদের করা দিনের প্রথম ওভারে দুটি বাউন্ডারি মারেন ব্যারি ম্যাকার্থি। পরের ওভারে উইকেট হারায় আয়ারল‍্যান্ড। তাইজুল ইসলামের বলে শূন্য রানে আউট হন ম্যাথিউ হামফ্রেয়াস। পরের ওভারে হাসান মাহমুদের বলে ফেরেন ম্যাকার্থি। ৬৪ বলে ৩১ রান আসে তার ব্যাটে। সবগুলো উইকেট হারিয়ে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ড।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৩০

[vc_column_text css=””]

মিরাজের বোলিংয়ে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.২৫

[vc_column_text css=””]

‘সিলেটের উইকেটে ৩০০ রান খুব বেশি না’

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.২২

[vc_column_text css=””]

‘ক্যাচ মিস খেলারই অংশ’

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫২

[vc_column_text css=””]

প্রথমদিনে আইরিশদের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫০

[vc_column_text css=””]
প্রথম দিন শেষে
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৪৭

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৭০/৮, ওভার- ৯০
পল স্টার্লিং- ৬০, কেড কারমাইকেল- ৫৯
মেহেদী হাসান মিরাজ- ৩/৫০, হাসান মুরাদ- ২/৪৭
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৪৫

[vc_column_text css=””]
দিনের শেষ বলে উইকেট পেলেন তাইজুল
জর্ডান নেইলের উইকেট তুলে নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তাইজুল ইসলামের করা ৯০তম ওভারের শেষ বলে ৩০ রান করা নেইলের উইকেট তুলে নেন তাইজুল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৫৯

[vc_column_text css=””]
মিরাজের তৃতীয় উইকেট
অ্যান্ডি ম্যাকব্রিনেকে ফিরিয়ে বাংলাদেশকে সপ্তম উইকেট এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে নিজের তৃতীয় উইকেট শিকার করলেন তিনি। সামনে এগিয়ে মারতে চেয়েছিলেন ম্যাকব্রিনে। বল ধরেই স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক লিটন দাস। ৭৩ ওভার শেষে ৭ উইকেটে ২২২ রান করেছে সফরকারীরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২০

[vc_column_text css=””]
টাকারকেও ফেরালেন মুরাদ
লোরকান টাকারকে স্টাম্পিং করে বাংলাদেশকে ষষ্ঠ উইকেট এনে দিলেন হাসান মুরাদ। ২১৮ রানে ৬ উইকেট খোয়াল আইরিশরা। নিজের দুই ওভার আগেই কার্টিস ক্যাম্ফেরেকে ফিরিয়ে প্রথম উইকেট পেয়েছিলেন অভিষিক্ত এই বাঁহাতি স্পিনার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৫৯

[vc_column_text css=””]
অভিষিক্ত মুরাদের শিকার ক্যাম্ফেরে
আগের ওভারে তাইজুল ইসলামের বলে ছক্কা মেরে ২০০ রান পার করেন কার্টিস ক্যাম্ফেরে। নিজেও ছিলেন ফিফটির পথে। পরের ওভারেই ৯৪ বলে ৪৪ রান সেই ক্যাম্ফেরেকে শিকারে পরিণত করেন অভিষিক্ত হাসান মুরাদ। ডানহাতি অলরাউন্ডারকে ফিরিয়ে বাঁহাতি এই স্পিনার ভাঙলেন ১২১ বল স্থায়ী ৫৩ রানের জুটি।
৬৪ ওভারে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২০৩ রান। ৭৩ বলে ৩১ রান করে ক্রিজে আছেন লোরকান টাকার, নতুন ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রিনে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১৮

[vc_column_text css=””]
দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলল বাংলাদেশ
প্রথম ও দ্বিতীয় সেশন মিলিয়ে অন্তত ৪টি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে অবশ্য ৩ উইকেট শিকার করেছেন মিরাজ-নাহিদরা। চা-বিরতির আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫৬ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান। ৭১ বলে ৩৫ রানে খেলছেন ক্যাম্ফের। ৫০ বলে টাকারের রান ২২।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫১

[vc_column_text css=””]
আরও ক্যাচ মিস
হাসান মুরাদের বলে ক্যাচ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। ১১ রানে জীবন পেলেন লোরকান টাকার। প্রথম সেশনে একাধিক ক্যাচ ছেড়েছিলেন বাংলাদেশের ফিরল্ডাররা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩৩

[vc_column_text css=””]
রিভিউয়ে সফল বাংলাদেশ
মেহেদী হাসান মিরাজের বলে রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছিলেন কারমাইকেল। ঠিকঠাক পারেননি, হাতে লেগে ক‍্যাচ যায় শান্তর দিকে। ডাইভ দিয়ে লুফে নেন তিনি, কিন্তু সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। ব‍্যাটে বলে মৃদ‍ু স্পর্শ থাকার প্রমাণ মেলে আল্ট্রাএজে, পাল্টায় সিদ্ধান্ত। ৯৩ বলে ৫৩ রানের জুটি ভেঙে ফিরে যান কারমাইকেল। অভিষেকে ১২৯ বলে ৭ চারে ৫৯ রান তার ব্যাটে।

৪৪ ওভারে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫০ রান। ক্রিজে কার্টিস ক্যাম্ফেরের সঙ্গী লোরকান টাকার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.০৯

[vc_column_text css=””]
অভিষেকে কারমাইকেলের ফিফটি
বাংলাদেশের বিপক্ষে অভিষেক রাঙালেন ফিফটি দিয়ে। স্টার্লিংয়ের সঙ্গে দারুণ শুরু করা কারমাইকেল ১১১ বলে অভিষেক ফিফটি তুলেছেন।

৩৭ ওভারে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২৯। ১১১ বলে ৬ চারে ৫০ রানে উইকেটে আছেন কারমাইকেল। ২৫ বলে ১১ রান করে ক্রিজে আছেন কার্টিস ক্যাম্ফের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৩২

[vc_column_text css=””]
নাহিদের পর মিরাজের সাফল্য
আগে দুবার জীবন পেয়েছিলেন স্টার্লিং। এবার আর পেলেন না। আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেটে গড়া রেকর্ড জুটি ভাঙলেন নাহিদ রানা। সাদমানের হাতে ক্যাচ দিয়ে ৭৬ বলে ৬০ রানে ফিরেছেন ডানহাতি স্টার্লিং। পরের ওভারে মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন হ্যারি টেক্টর। আম্পায়ার শুরুতে আউট দেননি। উইকেটরক্ষক-লিটন দাসের পরামর্শে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার। ৬ বলে ১ রান করে ফিরেছেন টেক্টর।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩৮

[vc_column_text css=””]
লাঞ্চের আগে শতরানের কাছে আয়ারল্যান্ড
শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে রানের চাকা সচল রেখেছেন দুই টপঅর্ডার পল স্টার্লিং ও কেড কারমাইকেল। লাঞ্চ বিরতির আগে ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান তুলেছে সফরকারী দল। ৭৩ বলে ৫৮ রানে অপরাজিত আছেন স্টার্লিং, সঙ্গে ৭৯ বলে ৩০ রানে অপরাজিত কারমাইকেল।

বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩২

[vc_column_text css=””]
আয়ারল্যান্ডের রেকর্ড
ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির পর দ্রুত রান তুলছেন স্টার্লিং। কারমাইকেলকে নিয়ে দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েছেন। এ উইকেট জুটিতে এসেছে অবিচ্ছিন্ন ৯৪ রান। টেস্টে দ্বিতীয় উইকেট জুটিতে এটাই দেশটির সেরা, আগেরটি ছিল ৭৫ রানের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.১৬

[vc_column_text css=””]
স্টার্লিংয়ের ফিফটি
নাহিদের বলে ৮ ও ১০ রানে পল স্টার্লিংকে থামানোর সুযোগ ছিল বাংলাদেশের, দুবারই ক্যাচ ফেলেছেন স্বাগতিক ফিল্ডাররা। জীবন পেয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিলেন ৩৫ বর্ষী ডানহাতি ব্যাটার। ৬১ বলে ৫২ রানে অপরাজিত আছেন। ৮ টেস্ট খেলা স্টার্লিংয়ের সেঞ্চুরি আছে একটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩৯

[vc_column_text css=””]
পঞ্চাশ পেরিয়ে আয়ারল্যান্ড
শুরুতে আইরিশ অধিনায়ক ব্যালবির্নে শূন্য রানে ফিরলেও হাল ধরেছেন দুই টপঅর্ডার পল স্টার্লিং ও কেড কারমাইকেল। জুটিতে পঞ্চাশ পেরিয়েছে আয়ারল্যান্ড। দুজনেরই ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা।
কারমাইকেল ২০ ও স্টার্লিং ৩৮ রানে অপরাজিত আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৪০

[vc_column_text css=””]
শুরুতেই হাসান মাহমুদের সাফল্য
আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে চতুর্থ বলেই উইকেট তুলে নিলেন পেসার হাসান মাহমুদ। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নেকে। শূন্য রানে ফিরে গেছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এ ওপেনার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৩০

[vc_column_text css=””]
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু ব্যালবির্নে (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফের, লোরকান টাকার, জর্ডান নেইল, অ্যান্ডি ম্যাকব্রিনে, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেয়াস ও ক্রেইগ ইয়ং।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.২৪

[vc_column_text css=””]
হাসান মুরাদের অভিষেক
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আগে বাংলাদেশের হয়ে শুধু টি-টুয়েন্টি খেলেছেন। টেস্ট অভিষেক হল তার। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী টাইগার দলের সদস্য তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.১৫

[vc_column_text css=””]
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ (অভিষেক)।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.০৫

[vc_column_text css=””]
টস
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নে। ফিল্ডিংয়ে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: আয়ারল্যান্ডটেস্ট সিরিজবাংলাদেশবিসিবিমুমিনুলশান্তসিলেট
Previous Post

পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞাসহ বহু নিয়মের নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ

Next Post

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

Next Post
প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি, হাজারো শিক্ষার্থী ও কর্মী সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

গাড়ি বিস্ফোরণের ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি বিস্ফোরণ: ভারতজুড়ে সতর্কতা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT