চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরপরও আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ

টি-টুয়েন্টি সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 04, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের দুই নারী চা চাষিরা ট্রফি হাতে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপটে হোয়াইটওয়াশের পর এবার টি-টুয়েন্টির পালা। সংস্করণ ভিন্ন হলেও দল একই, যাদের বিপক্ষে গত সপ্তাহে উড়েছে টিম টাইগ্রেস। তবুও প্রতিপক্ষকে সমীহই করছে স্বাগতিক দল। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না। সিরিজে ভালো করার মানসিকতার কথাও শুনিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি গড়াচ্ছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আগেরদিন সংবাদ সম্মেলনে সিরিজ নিয়ে জ্যোতি আত্মবিশ্বাসী কথাই শুনিয়েছেন।

‘ওয়ানডে সিরিজের পর দল বেশ উজ্জ্বীবিত, সেটা যেন ধরে রাখতে পারি এ সিরিজে। আমরা বেশিরভাগ সিলেটে খেলি, কিন্তু এখানকার উইকেট বেশি ভালো। সংস্করণ যেহেতু ভিন্ন, কোনকিছু হালকাভাবে নেয়ার কিছু নেই। ম্যাচ অনুযায়ী খেলে যাওয়াটাই মনে হয় আমার কাছে বুদ্ধিমানের হবে। টি-টুয়েন্টিতে কিছু পরিবর্তন আছে। সুপ্তা আপু ভালো খেলার জন্য তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলে কিছু খেলোয়াড় আসবে যারা মূলত টি-টুয়েন্টি দলে খেলে। সেদিক থেকে দলকে নিয়ে আমি আত্মবিশ্বাসী।’

সিরিজের পরিকল্পনা নিয়ে উইকেটকিপার-ব্যাটার জ্যোতি বললেন, ‘খেলোয়াড়রা ভালো ফর্মে আছে এবং গুরুত্বপূর্ণ হল আমাদের সেই ধারাবাহিকতা থাকবে কিনা। ভিন্ন পরিবেশ, ভিন্ন সংস্করণ, অবশ্যই আমাদের চিন্তাভাবনা করেই খেলতে হবে। প্রথম ম্যাচ আমাদের জন্য অনেকবেশি গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে যেটা হয়েছে, প্রথম ম্যাচ ভালো খেলার কারণে সিরিজ জেতা আমাদের জন্য সহজ হয়েছে।’

‘অবশ্যই সিরিজ জেতার চিন্তাভাবনা আছেই। আমার মনে হয় এখন আমরা অন্যরকম ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য অনেক বড় অর্জন হবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আয়ারল্যান্ড ওয়ানডেতে একরকম খেলেছে, কিন্তু তারা টি-টুয়েন্টি ভালো খেলে। সেদিক থেকে তাদের হালকাভাবে নেয়ার কিছু নেই।’

Tags: আয়ারল্যান্ডজ্যোতিবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসসিলেটসুপ্তা
Previous Post

মোস্তাফিজের ঘরে নতুন অতিথি

Next Post

নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার

Next Post

নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার

ফেনীতে শিক্ষার্থীদের ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT