চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব উপসাগরীয় দেশগুলোকে ইরানের সতর্কতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঢাকা শহরে জনসমাগম, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ওপর কোনও হামলায় আরব উপসাগরীয় দেশগুলো (গালফ আরব স্টেটস) তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দিলে তা হবে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’। এমন পদক্ষেপের যথাযথ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান।

রয়টার্স জানিয়েছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনও আগ্রাসনে উপসাগরীয় কোনও দেশের সম্পৃক্ততা থাকলে তাদেরকেও আমরা আগ্রাসী হিসেবেই দেখব। এমনকি তাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করেও যদি ইরানে হামলা করা হয়, তবে আমরা সবাইকে দায়ী ধরে যথাযথ পদক্ষেপ নেব। ইরান তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।

তিনি বলেছেন, এই বার্তার মধ্য দিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্য ও স্থিতিশীল নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইরানে হামলা করতে ইসরায়েলকে কোনও প্রকার সহায়তা করা, যেমন সংশ্লিষ্ট দেশের আকাশসীমা ব্যবহার করতে দিলে, তা গ্রহণযোগ্য হবে না।

গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর প্রতিক্রিয়ায় তেল আবিবের দিক থেকে পাল্টা হামলার ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যেই এমন হুঁশিয়ারি দিলো তেহরান।

বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পারস্য উপসাগরীয় দেশ বলা হয়। দেশগুলোর মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

Tags: ইরানহুমকি
Previous Post

সংকটে পড়া কারখানার জন্য ৫৪ কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ

Next Post

ডেঙ্গুতে মৃত্যু ৩

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ৩

বন্দর এলাকায় বিভিন্ন রঙের কন্টেইনার ও জাহাজ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ছে রপ্তানি আয়, কমছে বাণিজ্য ঘাটতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT