চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 07, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় অচেতন রয়েছেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না বলে একটি আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক কূটনৈতিক নথির বরাতে জানায়, ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা বর্তমানে ইরানের পবিত্র শহর কুমে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তিনি ‘গুরুতর’ শারীরিক অবস্থায় আছেন এবং কার্যত অক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি ওই নথিতে বলা হয়েছে, মোজতবা খামেনি এমন অবস্থায় আছেন যে তিনি কোনো ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র বা ইরান।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি। একই হামলায় আহত হন তার ছেলে মোজতবা খামেনি। ওই হামলায় তার মা, স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেল এবং এক সন্তানও নিহত হন বলে জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত আলী খামেনির মরদেহ কুম শহরে দাফনের প্রস্তুতি চলছে। শহরটি শিয়া ধর্মীয় নেতৃত্বের কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে একাধিক কবরসহ একটি বড় মাজার নির্মাণের প্রস্তুতিও চলছে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে।

এমনকি মোজতবা খামেনির অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকেও একই স্থানে দাফনের সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। চলমান সংঘাত শুরুর পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি বা তার কোনো সরাসরি বক্তব্য শোনা যায়নি।

যদিও রাষ্ট্রীয় টেলিভিশনে তার নামে কিছু বিবৃতি প্রচার করা হয়েছে, তবে সেগুলোতে তার কণ্ঠ শোনা যায়নি, যা তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে। এদিকে, ইরান সরকার দাবি করেছে যে নতুন সর্বোচ্চ নেতা এখনও দেশের দায়িত্বে রয়েছেন।

Tags: ইরানমোজতবা খামেনি
Previous Post

৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি

Next Post

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

Next Post
ছবি: সংগৃহীত

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

ইরানকে এক রাতে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT