চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের ও ৫ দিনের জাতীয় শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 20, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার দুর্ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবেরের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সাথে তিনি দেশটিতে পাঁচ দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। 

পারস টুডে জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ তাদের সফরসঙ্গীদের শাহাদাতের ঘটনায় শোকবার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তিনি শোকবার্তায় বলেছেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে যোগ্য ও পরিশ্রমী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের শাহাদাতের তিক্ত খবরটি পেয়েছি। এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে যখন তিনি সেবামূলক কাজে ব্যস্ত ছিলেন। এই সম্মানিত ও নিঃস্বার্থ ব্যক্তির নানা দায়িত্ব পালনের পুরো সময়টা সম্পূর্ণরূপে জনগণ ও ইসলামের সেবায় নিরলস প্রচেষ্টায় অতিবাহিত হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে এবং প্রেসিডেন্ট হওয়ার আগেও এটা একই রকম ছিল।

সর্বোচ্চ নেতা আরও বলেন,  এই ঘটনায় আমি পাঁচ দিনের সার্বজনীন শোক ঘোষণা করছি এবং ইরানের প্রিয় জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোখবের এখন দেশের নির্বাহী বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং তিনি পার্লামেন্ট স্পিকার ও বিচার বিভাগের প্রধানকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করবেন।

গত রোববার ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে ফিরে আরেকটি প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন তিনি। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে সোমবার সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Tags: ইরানপ্রেসিডেন্ট
Previous Post

আইপিএলে খেলোয়াড় দেয়া নিয়ে ‘মিথ্যা’ বলেছে ইসিবি

Next Post

সর্বজনীন পেনশন স্কিমকে প্রহসন বলে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লোগো ও নাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বজনীন পেনশন স্কিমকে প্রহসন বলে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইব্রাহিম রাইসির মৃত্যু: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT