চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদুস্তি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 18, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
ইরানের অভিনেত্রী তারানেহ আলিদুস্তি গ্রেপ্তার, ছবি তোলা হয়েছে সমুদ্রবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে শনিবার গ্রেপ্তার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ, ইরানে তিন মাস ধরে চলা বিক্ষোভ সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন তিনি।

ইরানে তিন মাস ধরে চলা বিক্ষোভে সমর্থন দিয়েছেন তারানেহ। সর্বশেষ ৮ ডিসেম্বর সামাজিক মাধ্যমে বিক্ষোভ সম্পর্কিত পোস্ট করেছেন তিনি। শনিবার গ্রেপ্তার হলেন অভিনেত্রী।

ইরানি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছে কারণ ‘তিনি তার দাবীর পক্ষে কোনো প্রমাণ দেননি।’ ভুয়া তথ্য প্রকাশের পাশাপাশি বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা।

সামাজিক মাধ্যমে শেয়ার করা সর্বশেষ পোস্টে তারানেহ আলিদুস্তি লিখেছিলেন, ‘মোহসেন শেকারি ছিল তার নাম। যেই আন্তর্জাতিক সংস্থাগুলো এমন রক্তক্ষয় দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তারা মানবতার প্রতি অসম্মান করছেন।’

৯ ডিসেম্বর সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে ২৩ বছর বয়সী মোহসেন শেকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানে।

নভেম্বরেও দুই ইরানি অভিনেত্রী হেনগামেহ ঘাজিয়ানি ও কাটাইওয়ুন রিয়াহিকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভে সমর্থন দেয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন তারাও।

পুলিশী হেফাজতে ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হয়। তার কয়েকদিন আগে নারীদের জন্য দেশটির কঠোর পোশাকনীতি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এর প্রতিবাদে ইরান জুড়ে সরকার বিরোধী বিশৃঙ্খলার সূচনা হয়।

সূত্র: হলিউড রিপোর্টার

Tags: অস্কারজয়ীতারানেহ আলিদুস্তিদ্য সেলসম্যানলিড বিনোদন
Previous Post

বিএনপির এমপিদের শূন্য আসনে ভোট ১ ফেব্রুয়ারি

Next Post

বিএনপি কার্যালয়ে পুলিশের হামলায় ৫০ লাখ টাকার ক্ষতি: ড. মোশাররফ

Next Post

বিএনপি কার্যালয়ে পুলিশের হামলায় ৫০ লাখ টাকার ক্ষতি: ড. মোশাররফ

নোরা ফতেহি ফিফার প্রেসিডেন্টকে উপহার দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার প্রেসিডেন্টকে বিশেষ উপহার দিলেন নোরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT