চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার মনটা পড়ে রয়েছে জন্মভূমি ইরানে: মান্দানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 22, জুন 2025
in বিনোদন
A A
সৌন্দর্যবতী নারী ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের তিন পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। যারপরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানান তর্ক-বিতর্ক ও উদ্বেগ। এই অবস্থায় নিজের দেশ নিয়ে উদ্বিগ্ন বলিউডের ইরানি অভিনেত্রী মান্দানা করিমিও।

গত কয়েক দিনে ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করেছেন মান্দানা। এবার সরাসরি আমেরিকার নাক গলানোয় মাতৃভূমি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি।

মান্দানা লিখেছেন, “আমি ঠিক নেই। দেখে হয়তো মনে হচ্ছে, আমি সব কাজই করছি। কিন্তু আসলে আমি ঠিক নেই। আমি ঠিক থাকার ভান করছি মাত্র। আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যা করণীয়, তা আমি করছি।”

ইরানি অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, “শিশুদের মৃত্যু দেখেও কীভাবে চুপ করে থাকা যায়! শুধু ফিলিস্তিনি বা ইরানে নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় আমেরিকার আর্থিক মদদে বিস্ফোরণ হচ্ছে। ইজরায়েল আক্রমণ করছে। আর সারা বিশ্ব নীরব হয়ে দেখছে!”

অভিনেত্রী এই মুহূর্তে রয়েছেন ইউরোপে। সেখানে শান্ত রাস্তা দিয়ে হাঁটার সময়েও নিজেকে ভূতের মতো মনে হচ্ছে তার। তাই তিনি লিখেছেন, “আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে, যেখানে আমার মা, বাবা, ভাই রয়েছে। আমার ছোট ছোট ভাইপো, ভাইঝিরা আতঙ্কে দিন কাটাচ্ছে। পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির উপরেই পড়বে!”

নিজের দেশকে পুড়তে দেখে অসহায় বোধ করছেন মান্দানা করিমি। অভিনেত্রী জানিয়েছেন, ইরান বলতে তিনি সরকার, প্রশাসন বোঝেন না। তার কথায়, “ইরান বলতে সেই দেশের মানুষকেই বুঝি। আমার মায়ের হাত বুঝি। সেই ইরানের মৃত্যু হচ্ছে। আমি ঠিক নেই।”

সারা বিশ্বের কাছে মান্দানা সমর্থন দাবি করেছেন। এই অবস্থা এড়িয়ে না গিয়ে সকলকে প্রতিবাদে সরব হতে বলেছেন তিনি। এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন বলেও জানিয়ে দিয়েছেন মান্দানা।

তার কথায়, “সাহায্য করতে না পারলেও, আমাদের সম্মানটুকু রক্ষা করুন অন্তত। ইরানের সেই মানুষগুলোকে একটু সম্মান জানান, যারা চোখের সামনে দেশটাকে অদৃশ্য হয়ে যেতে দেখছেন। এটা শুধু রাজনীতি নয়। এটি বড় যন্ত্রণার।” –আনন্দবাজার.কম

Tags: ইরানইরান-ইসরায়েলমান্দানা করিমিলিড বিনোদন
Previous Post

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার

Next Post

ত্বকের যত্নে আমলকি অ্যান্টি অ্যাকনে সিরাম

Next Post
তরুণী ও আমলকি ফলের ছবি, স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বকের যত্নে আমলকি অ্যান্টি অ্যাকনে সিরাম

Bangladeshi official speaking at a press conference about national budget 2015-16. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবর্তন ছাড়াই ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT