চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 07, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
একজন তরুণী ও একজন তরুণ হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপ খেলতে এসে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়ে নিজ দেশের সরকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ দেখিয়েছিলেন ইরানের দুই নারী ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ (৩৪) ও ফাতেমেহ পাসানদিদেহ (২২)। তারা দেশে না ফিরে অস্ট্রেলিয়ায় আশ্রয় ও নাগরিকত্ব চেয়েছিলেন। বুধবার কুইন্সল্যান্ডের ব্রিসবেনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নাগরিকত্ব সনদ তুলে দেয়া হল।

নাগরিকত্ব পেয়ে আতেফেহ রামেজানিসাদেহ দিনটিকে ‘সত্যিই বিশেষ ও অবিস্মরণীয়’ বলেছেন। ফাতেমেহ পাসানদিদেহ বলেছেন, ‘এই মুহূর্তের গুরুত্ব ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি আমার জীবনের নতুন সূচনা এবং এমন একটি দেশ, যাকে আমি গর্বের সঙ্গে নিজের বাড়ি বলতে পারি।’

গত মার্চে নারী এশিয়ান কাপ ফুটবল খেলতে অস্ট্রেলিয়ায় এসেছিল ইরান জাতীয় দল। সফরে দলের সাত সদস্যকে মানবিক বিবেচনায় ভিসা দেয়া হয় এবং আশ্রয় চাওয়ার সুযোগ দেয়া হয়। শেষপর্যন্ত পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে ইরানে ফিরে যান। কেবল রামেজানিসাদেহ ও পাসানদিদেহ অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইরানের জাতীয় সংগীত না গাওয়ায় খেলোয়াড়দের দেশে ফিরে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে শঙ্কা তৈরি হয়। অস্ট্রেলিয়ায় বসবাসরত ইরানি সম্প্রদায়ের চাপের মুখে কর্তৃপক্ষ ওই খেলোয়াড়দের আশ্রয়ের আবেদন করার সুযোগ দিয়েছিল।

বর্তমানে দুই ফুটবলারই অস্ট্রেলিয়ার এ-লিগ উইমেনসের ক্লাব ব্রিসবেন রোয়ারের সঙ্গে অনুশীলন করছেন। তারা অস্ট্রেলিয়ায় পেশাদার ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

গত ২ মার্চ জাতীয় সংগীত চলাকালে নীরব থাকার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক উপস্থাপক ওই নারী ফুটবলারদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে শাস্তির দাবি জানিয়েছিলেন। এরপর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। শেষঅবধি তারা আর দেশে ফিরে যাননি।

Tags: অস্ট্রেলিয়াইরানমেয়েদের এশিয়ান কাপ ২০২৬লিড স্পোর্টস
Previous Post

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

Next Post

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

Next Post

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

দুইজন পুরুষের ছবি, একজন অফিসে এবং অন্যজন খেলাধুলার মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT