চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন হামলা হলে শক্তিশালী জবাব দিবে ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো আক্রমণ চালায়, তবে তার “তাৎক্ষণিক ও শক্তিশালী” জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত আছে—স্থল, আকাশ কিংবা সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের দ্রুত ও কঠোর জবাব দিতে। গত বছরের জুনে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় আক্রমণ থেকে ইরান ‘মূল্যবান শিক্ষা’ পেয়েছে। তার ভাষায়, ১২ দিনের যুদ্ধ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আমাদের আরও দ্রুত, গভীর ও জোরালো প্রতিক্রিয়া জানাতে সক্ষম করেছে।

এদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করে বলেন, একটি ‘বিশাল মার্কিন আর্মাডা’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত ও শক্ত হাতে অভিযান চালাতে সক্ষম। একই সঙ্গে তিনি তেহরানকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান, নয়তো আরও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন।

এর জবাবে ইরান জানিয়েছে, হুমকির মুখে কোনো আলোচনা সম্ভব নয়। আরাঘচি বলেন, হুমকি ও অতিরিক্ত দাবি থাকলে আলোচনা হতে পারে না। কেবল হুমকিমুক্ত পরিবেশেই সংলাপ সম্ভব।

উল্লেখ্য, গত জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

এদিকে হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। একই সঙ্গে ইরান সতর্ক করেছে—যুক্তরাষ্ট্র যদি প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালায়, তবে সেই দেশগুলোকে “শত্রু” হিসেবে বিবেচনা করা হবে।

কূটনৈতিক মহলে জানা গেছে, প্রকাশ্য হুমকির আড়ালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে। তবে বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যেকোনো সময় আরও জটিল আকার ধারণ করতে পারে।

Tags: আব্বাস আরাঘচিঘোষণাট্রাম্পের হুমকিপররাষ্ট্রমন্ত্রীপ্রস্তুতিমার্কিন হামলা
Previous Post

বিশ্ববাজারে স্বর্ণের সর্বকালের সর্বোচ্চ মূল্য

Next Post

পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

Next Post

পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

ইরানে হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT