চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 অপরাহ্ন 23, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন বলে মনে হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা অনেক কাছাকাছি চলে এসেছেন।

শনিবার (২৩ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র লাভ করা থেকে বিরত রাখা সম্ভব হবে এবং ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম যাতে সন্তোষজনক উপায়ে সামাল দেওয়া যায়, তা নিশ্চিত করা হবে। ‌‌আমি কেবল এমন একটি চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা যা যা চাই তার সবকিছুই পাব।

এর আগে, একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও বলেছে, প্রায় তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে।

এদিকে, মার্কিন আরেক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি শনিবারই তার উপদেষ্টাদের সঙ্গে ইরানের প্রস্তাবিত খসড়া চুক্তিটি নিয়ে আলোচনা করবেন এবং রোববারের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাব, নতুবা নরকের আগুনে আমি তাদের উড়িয়ে দেব। পরমাণু কর্মসূচি এবং তেহরানের নিয়ন্ত্রণে থাকা তেল-গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ দিতে ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সামরিক হামলা—দুই বিপরীতমুখী অবস্থানের মাঝে দোদুল্যমান রয়েছেন।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
Previous Post

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

Next Post

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

Next Post
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

পুরস্কার গ্রহণের সময় চারজন ব্যক্তি, এক ব্যক্তি হাতে পুরস্কার ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT