চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 24, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের রাজনৈতিক প্রতিবাদে যানবাহন ও মানুষ, স্লোগান ও পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মার্কিন নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে তৈরি অর্থনৈতিক সংকট সামাল দিতে জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহের চাপ কমাতে দেশটির সরকার এরই মধ্যে জনগণকে সম্ভাব্য মূল্যবৃদ্ধির জন্য মানসিকভাবে প্রস্তুত করছে।

রোববার (২৩ আগস্ট) প্রকাশিত একটি প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, প্রায় ৯ কোটি মানুষের দেশ ইরানে ভর্তুকি মূল্যে জ্বালানি সরবরাহ দীর্ঘদিন ধরেই সরকারের অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধ এবং যুদ্ধ পরিস্থিতি দেশটির অর্থনীতিকে আরও সংকটের দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ইরানের মোট দেশজ উৎপাদন ৫ দশমিক ৪ শতাংশ সংকুচিত হতে পারে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, একটি রিফাইনারিতে প্রতি লিটার পেট্রোল উৎপাদনে সরকারের খরচ প্রায় ১৩ লাখ রিয়াল। অথচ সর্বনিম্ন স্তরে জনগণের জন্য পেট্রোলের দাম নির্ধারিত রয়েছে মাত্র ১৫ হাজার রিয়াল। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্তরে পেট্রোলের দাম যথাক্রমে ৩০ হাজার ও ৫০ হাজার রিয়াল। তবে উৎপাদন ব্যয়ের তুলনায় এসব দাম অত্যন্ত কম হওয়ায় জ্বালানি খাতে সরকারের আর্থিক চাপ ক্রমেই বাড়ছে।

বর্তমানে ইরানে প্রতিদিন প্রায় ১৩ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি ব্যবহার হচ্ছে। বিপরীতে উৎপাদন হচ্ছে প্রায় ১২ কোটি ১০ লাখ লিটার। ফলে প্রতিদিনই বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। ঘাটতি সামাল দিতে রিফাইনারিগুলোর উৎপাদন বাড়ানোর পাশাপাশি রাসায়নিক দ্রব্য মিশিয়ে জ্বালানি পাতলা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিও পুরোপুরি বন্ধ রয়েছে।

ইরানে জ্বালানির দাম বাড়ানো অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক বিষয়। ২০১৯ সালে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল। ২০২৬ সালের জানুয়ারির আন্দোলনের কয়েক সপ্তাহ আগেও জ্বালানির দাম পরিবর্তন করা হয়েছিল। এই কারণে নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক ভাষণে বলেন, দেশের মানুষ যেন কষ্ট না পায়, সরকার সে চেষ্টা করছে। তবে তার ভাষ্য অনুযায়ী, শত্রুরা ইরানকে ব্যর্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর দেশটির অর্থনীতিতে চাপ আরও বেড়েছে। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দরও রেকর্ড নিম্নস্তরে নেমে গেছে। তবে ইরানের জ্বালানি অপটিমাইজেশন বিভাগের প্রধান ইসমাইল সাঘাব-ইস্পাহানি জ্বালানি সংকট মোকাবেলায় তিনটি সম্ভাব্য বিকল্পের কথা জানিয়েছেন।

প্রথমত, বর্তমান দাম অপরিবর্তিত রেখে পাম্পে মজুত জ্বালানি শেষ হয়ে গেলে সেগুলো বন্ধ রাখা। দ্বিতীয়ত, গাড়ি থাকুক বা না থাকুক, দেশের প্রতিটি নাগরিককে মাসে ৩০ লিটার পেট্রোল দেওয়া এবং প্রয়োজনে তা বিক্রির সুযোগ রাখা। তৃতীয়ত, পেট্রোলের দাম পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া। তৃতীয় পদ্ধতিতে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় ৮ লাখ ৭২ হাজার রিয়াল হতে পারে। তবে এতে পরিবহন ব্যয় বেড়ে গিয়ে মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

কেরমান প্রদেশে এই সর্বোচ্চ দাম কার্যকরের একটি পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হলেও শেষ মুহূর্তে তা বাতিল করে সরকার। তবে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ-রেজা আরেফ জানিয়েছেন, সর্বনিম্ন ৬০ লিটারের কোটা বহাল রেখে ধীরে ধীরে পরবর্তী স্তরগুলোর দাম পরিবর্তন বা উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সব মিলিয়ে মার্কিন নিষেধাজ্ঞা, যুদ্ধের অর্থনৈতিক চাপ, জ্বালানি ঘাটতি ও বিপুল ভর্তুকির বোঝার মধ্যে ইরান সরকার জ্বালানির দাম পুনর্নির্ধারণের দিকে এগোচ্ছে। তবে অতীতের অভিজ্ঞতা ও বর্তমান মূল্যস্ফীতির কারণে এ সিদ্ধান্ত দেশটির অর্থনীতির পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

Tags: ইরাননিষেধাজ্ঞা
Previous Post

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

Next Post

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

Next Post
নিশীথে সূরা আল-মুলক পাঠের গুরুত্বের উপর মনোযোগী মুসল্লি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহতের সংখ্যা ৩০ এর বেশি, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT