চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পকে ইরানের হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানে চলমান নজিরবিহীন বিক্ষোভের পটভূমিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সতর্কবার্তায় ২০২৪ সালে পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলার ভিডিও দেখিয়ে বলা হয়, ‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না।’ 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হন। হামলায় তার কানে গুলি লাগে। ওই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে নেমে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে সমর্থকদের উদ্দেশে দৃঢ়তা প্রকাশ করেন রিপাবলিকান এই নেতা।

প্রতিবেদনে আরও বলা হয়, এই হুমকি এসেছে এমন এক সময়, যখন ইরানে ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া গণবিক্ষোভ দেশটির রাজনৈতিক ব্যবস্থাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ১৯৭৯ সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় আন্দোলন বলে মনে করা হচ্ছে। বিক্ষোভ শুরুর পর থেকে ট্রাম্প একাধিকবার ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রকাশ্যে ইরানি জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে—এমন হুঁশিয়ারিও দেন ট্রাম্প।

তবে বুধবার ট্রাম্প দাবি করেন, “অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র” থেকে তিনি জানতে পেরেছেন, ইরানে দমন-পীড়নের মাত্রা কমেছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই।

ট্রাম্পকে হত্যার হুমকির ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোমন্টেজ প্রকাশ করে, যেখানে যুদ্ধবিমানের ছায়ায় ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়। সেখানে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়।

ওই পোস্টে বলা হয়, “প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী এবং নির্দেশদাতাকে শাস্তি পেতেই হবে।” বাগদাদ বিমানবন্দরের কাছে ওই হামলায় সোলাইমানি ও তার ইরাকি সহযোগী নিহত হন, যা ট্রাম্পের নির্দেশে চালানো হয়েছিল।

২০২২ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক সদস্য ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প নিজেও বলেন, যদি তাকে হত্যার চেষ্টা সফল হয়, সে ক্ষেত্রে ইরানকে “নিশ্চিহ্ন” করে দেওয়ার নির্দেশ তিনি আগেই দিয়ে রেখেছেন। তিনি বলেন, “আমি বলে দিয়েছি—যদি তারা এটা করে, তাহলে ইরানের কিছুই আর অবশিষ্ট থাকবে না।”

Tags: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পইরানহত্যার হুমকি
Previous Post

যে নাটক দেখে মন ভারী হয়ে আসে, ভিউয়েও মাইলফলক!

Next Post

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় সপরিবারে তারেক রহমান

Next Post
যমুনায় সপরিবারে তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় সপরিবারে তারেক রহমান

নীরবে চলে গেলেন ‘সীমানা পেরিয়ে’র জয়শ্রী কবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT