চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার বদলা নিয়েছে ইরান, আরও কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 08, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের সামরিক কর্মকর্তা, পতাকা পাশে, জাতীয় নিরাপত্তা বিষয়ে বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

আজ (৮ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এক বিবৃতিতে আইআরজিসি মাহশহরের স্থাপনায় হামলাকে ‘মার্কিন-ইসরায়েলি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে। তাদের দাবি, এর প্রতিক্রিয়ায় হাইফার একটি অনুরূপ শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে বেসামরিক অবকাঠামো ও জ্বালানি খাতে হামলার ঘটনা অব্যাহত থাকলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে। এ ধরনের পরিস্থিতির দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলেও মন্তব্য করেছে তারা। এটি আরও বৃহৎ সামরিক প্রতিক্রিয়ার একটি সতর্কবার্তা মাত্র। ভবিষ্যতে আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েল এবং অঞ্চলজুড়ে তার মিত্রদের বিরুদ্ধে আরও ব্যাপক জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে লেবাননের জনগণের ওপর হামলা জোরদার করছে।

তার ভাষায়, যদি ইসরায়েল হামলার পরিধি আরও বাড়ায় বা ইরানের সাম্প্রতিক পদক্ষেপের পাল্টা জবাব দেয়, তাহলে আরও কঠোর ও ধ্বংসাত্মক আঘাতের মুখোমুখি হতে হবে।

Tags: আইআরজিসিইরান
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

Next Post

ফ্রান্সে ৯০ বছরের জার্মান-তৃষ্ণা মেটানো জভেরেভের পথটা কঠিন ছিল

Next Post
টেনিস খেলোয়াড়রা ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে ৯০ বছরের জার্মান-তৃষ্ণা মেটানো জভেরেভের পথটা কঠিন ছিল

বরগুনায় খাল থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় খাল থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT