চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ২ মাস পর ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 25, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর অচলাবস্থা কাটিয়ে অবশেষে পুনরায় চালু হলো তেহরানের আন্তর্জাতিক ফ্লাইট।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে।

বিমানবন্দরটি সচল হওয়ার পর যাত্রীবাহী প্রথম ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এতে করে আটকে পড়া সাধারণ যাত্রী এবং প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বিমানবন্দরটিও পুনরায় খুলে দেওয়া হয়েছিল। আঞ্চলিক অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে ফ্লাইট বন্ধ থাকার পর এখন ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ইরান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত  ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুদ্ধ বন্ধ রয়েছে।

দুই সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরান আলোচনায় বসে। আলোচনা ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দফা আলোচনার আয়োজনের প্রচেষ্টা চলছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬পুনরায় চালু
Previous Post

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে: শিক্ষামন্ত্রী

Next Post

দেশে হাম ও হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

Next Post
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

'খলনায়ক রিটার্নস' নিয়ে ৩৩ বছর পর সঞ্জয় দত্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT