চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালিতে বছরে ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা ইরানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 26, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃহৎ সমুদ্রপথে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে বছরে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান।

সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের পরিকল্পনা হলো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে টোল পরিশোধে বাধ্য করা। এ বিষয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে ইরান। একই সঙ্গে আদায়কৃত টোলের একটি অংশ এসব উপসাগরীয় দেশকে দেওয়ার আশ্বাসও দিয়েছে তেহরান।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরান। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয় এবং বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যায়।

অবরোধ ঘোষণার সময়ই ইরান জানায়, হরমুজ প্রণালি তাদের ভৌগোলিক সীমার মধ্যে থাকায় এই জলপথ ব্যবহার করতে বিদেশি জাহাজকে টোল দিতে হবে। পরে গত মার্চে এ সংক্রান্ত একটি আইনও দেশটির পার্লামেন্টে পাস হয়।

তবে ইরানের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানের কয়েকটি বন্দরের ওপর নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেয় ওয়াশিংটন।

সম্প্রতি ওমান সফরে গিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ নেতা মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, সবাইকে বুঝতে হবে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না।

ঘালিবাফের এই বক্তব্যের পরই ইরানকে সতর্কবার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ভাষ্য, হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল আরোপ করা হলে তা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে।

বর্তমানে বাহরাইন সফররত রুবিও সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য কোনো দেশের একতরফাভাবে টোল আরোপের অধিকার নেই। ইরানের সঙ্গে যে কোনো চুক্তিতে যদি হরমুজে টোল আদায়ের শর্ত থাকে, যুক্তরাষ্ট্র তা কখনোই মেনে নেবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের এই নীতি মেনে নেয়, তাহলে বিশ্বের অন্যান্য দেশও তাদের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক জলসীমায় একই ধরনের টোল আরোপের উদ্যোগ নিতে পারে। এতে আন্তর্জাতিক নৌ-চলাচলের প্রতিষ্ঠিত নীতিমালা ভেঙে পড়বে এবং বিশ্বব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা চুক্তির পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় অন্তত ৭০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে।

Tags: ইরানইরান যুদ্ধ ২০২৬টোল আদায়হরমুজ প্রণালি
Previous Post

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক, বিশ্ববাজারে কমল তেলের দাম

Next Post

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

Next Post
ইরানের প্রেসিডেন্টের ছবি, তিনি কালো পোশাক ও হিজাব পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

মেসির গোলের রহস্য: জোন ১৪ এর বিশ্লেষণ ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT