চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্ত ইরানের বিখ্যাত সেই অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in বিনোদন
A A
জামিনে মুক্তি পাওয়া ইরানের বিখ্যাত অভিনেত্রী, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তারের তিন সপ্তাহ পর জামিনে মুক্তি পেলেন ইরানের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। ইরানের স্থানীয় সংবাদ সংস্থার বরাতে এমন খবরই দিয়েছে বিশ্ব মিডিয়া।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (৪ জানুয়ারি) জামিনে মুক্তি পেয়েছেন তারানেহ আলিদুস্তি। মুক্তির পর উচ্ছ্বসিত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আলিদুস্তির জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী জাহরা মিনোই। এমনকি এই অভিনেত্রীর মা বুধবার তার মেয়ের জামিনে মুক্ত হওয়ার খবরটি সবার সঙ্গে শেয়ার করেন।

আলিদুস্তির বিরুদ্ধে অভিযোগ ছিলো, ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছেন তিনি। গেল ১৭ ডিসেম্বর এজন্যই তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়া তথ্য প্রকাশের পাশাপাশি বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগ এনে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিলো।

অভিনেত্রী জামিনে মুক্তি পেয়ে ভক্তদের সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অস্কারজয়ী আলিদুস্তির গ্রেপ্তারের পর সারা বিশ্বে নিন্দার ঝড় বইয়ে যায়। বিশেষ করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা এমন ঘটনার নিন্দা জানান। বিবৃতি দেয় অস্কার কমিটি থেকে শুরু করে কান চলচ্চিত্র উৎসব আয়োজকরাও। শুধু তাই নয়, হলিউড তারকা কেট উইনসলেট এর মতো তারকারাও আলিদুস্তির বিনাশর্তে মুক্তির দাবীতে সোচ্চার হন।

গ্রেপ্তারের আগে সামাজিক মাধ্যমে শেয়ার করা সর্বশেষ পোস্টে তারানেহ আলিদুস্তি লিখেছিলেন, ‘মোহসেন শেকারি ছিল তার নাম। যেই আন্তর্জাতিক সংস্থাগুলো এমন রক্তক্ষয় দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তারা মানবতার প্রতি অসম্মান করছেন।’

৯ ডিসেম্বর সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে ২৩ বছর বয়সী মোহসেন শেকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানে।

নভেম্বরেও দুই ইরানি অভিনেত্রী হেনগামেহ ঘাজিয়ানি ও কাটাইওয়ুন রিয়াহিকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভে সমর্থন দেয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন তারাও।

পুলিশী হেফাজতে ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হয়। তার কয়েকদিন আগে নারীদের জন্য দেশটির কঠোর পোশাকনীতি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর প্রতিবাদে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের সুত্রপাত।

Tags: অস্কারজয়ীআইনজীবীইরানকেট উইন্সলেটজামিনতারানেহ আলিদুস্তিদ্য সেলসম্যানভাইরাললিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

ট্রাক-ভ্যানগাড়ির সংঘর্ষে মা-মেয়ে নিহত

Next Post

ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গল্প এবার বইয়ের পাতায়

Next Post
প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম আলাদা হয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গল্প এবার বইয়ের পাতায়

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য নির্মাণ শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে বড় বাধা বাজেট স্বল্পতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT