চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভের আরও দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাস্তা অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব বিরোধী বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে আরও ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। শনিবার ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এই মামলায় ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এদের সবাইকে সাজা দেয়া হয়েছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইশি জানিয়েছেন, রুহুল্লা আজামিয়া নামের ওই সেনাকর্মীর মৃত্যু হয় ৩ নভেম্বর। ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরেছিল। তাদের পাথর ও ছুরির আঘাতেই মৃত্যু হয় আজামিয়ার।

বিচার বিভাগের সংবাদ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মোহাম্মদ মেহেদি কারামি এবং মোহাম্মদ হোসেইনি নামে দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজামিয়ার মৃত্যুর সাথে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে কারামি এবং হোসেইনি প্রধান সন্দেহভাজন ছিলেন।

শনিবারের ফাঁসি নিয়ে এই মামলায়ে এখন পর্যন্ত মোট চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। এরআগে গত ডিসেম্বরে মোহসেন শেকারি এবং মাজিদ্রেজা রাহনাভার্ড নামে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তাদের মাশহাদ শহরে একটি নির্মাণ ক্রেন থেকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়েছিল। তারা মোহারেবেহ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল।

এদিকে, অসম্পূর্ণ তদন্তের বরাত দিয়ে সুপ্রিম কোর্ট এই মামলায় আরও তিনজনের আপিল গ্রহণ করেছে। তবে বিভিন্ন মামলায় আরও বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী মাহসা আমিনি নামের এক কুর্দি তরুণীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে কোমায় নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মারা যান মাহসা আমিনি। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। প্রথমে বিক্ষোভ ইরানের কুর্দি অধ্যুষিত উত্তরপশ্চিমাঞ্চলে শুরু হলেও ক্রমে তা দেশটির ৮০টি শহর ও নগরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে
ইরান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের বিক্ষোভ শুরুর পর থেকে সহিংসতায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

দেশটির বিচার বিভাগের পরিসংখ্যান অনুসারে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের প্রায় অর্ধেক রাজধানী তেহরানে। যাদের মধ্যে ৭৫০ জনকে সাম্প্রতিক দাঙ্গায় জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, আমিনির মৃত্যুর পরে অস্থিরতায় প্রায় ১৫ হাজার লোককে আটক করা হয়েছে।

Tags: আদেশইরানদুইজনের মৃত্যুদণ্ডমাহসা আমিনি
Previous Post

ফরচুন বরিশালের নেতৃত্বে মিরাজ

Next Post

প্লেব্যাকে ইমরান-কোনালের বছর শুরু, গীতিকার জাহিদ আকবর

Next Post
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিকরা স্টুডিওতে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লেব্যাকে ইমরান-কোনালের বছর শুরু, গীতিকার জাহিদ আকবর

বাংলাদেশের একজন সংবাদ প্রতিনিধি পরিধান করেছেন পবিত্র হিজাব ও পাঞ্জাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় জুয়েলারী ব্যবসায়ী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT