চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি: একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 20, ডিসেম্বর 2025
in আন্তর্জাতিক
A A
ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে রাস্তায় স্কুটার চালাচ্ছে একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরুতে ইসরায়েল–যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতের পর সন্দেহভাজন সহযোগীদের বিরুদ্ধে তেহরানের চলমান কঠোর অভিযানের মধ্যেই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সকালে আঘিল কেশাভারজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগে দেওয়া রায় বহাল রাখার পর এই দণ্ড কার্যকর করা হয়।

২৭ বছর বয়সী ওই ব্যক্তি স্থাপত্যবিদ্যার ছাত্র ছিলেন। চলতি বছরের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় সামরিক টহল দল একটি সেনা সদর দপ্তরের ভবনের ছবি তুলতে গিয়ে তাকে আটক করে।

জুন মাসের সংঘাতের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়ছে। শুধু সেপ্টেম্বর মাসেই অন্তত ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে সেপ্টেম্বরেই ইরান জানায়, তারা ইসরায়েলের ‘ইরানের ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর’-এর মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

অক্টোবরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আইন আরও কঠোর করে ইরান। নতুন আইনে গুপ্তচরবৃত্তিকে স্বয়ংক্রিয়ভাবে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়।

কেশাভারজ তেহরান, ইসফাহান, উরমিয়া ও শাহরুদে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে ২০০টিরও বেশি মিশন পরিচালনা করেন। এসব মিশনের মধ্যে ছিল লক্ষ্যবস্তু স্থাপনার ছবি তোলা, জনমত জরিপ পরিচালনা এবং নির্দিষ্ট স্থানে যান চলাচলের গতিবিধি পর্যবেক্ষণ।

কর্তৃপক্ষের দাবি, এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি মোসাদ ও ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং কাজ শেষে ক্রিপ্টোকারেন্সিতে পারিশ্রমিক নিতেন।

ইরানের বিচার বিভাগ জানায়, কেশাভারজ ‘ইচ্ছাকৃতভাবে’ ইসরায়েলি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন এবং এর উদ্দেশ্য ছিল ইরানের ইসলামি প্রজাতন্ত্রের ক্ষতি করা।

উল্লেখ্য, জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনব্যাপী সংঘাতে ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা চালানো হয়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাতকালে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষে ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ইরানে অন্তত এক হাজার ১০০ মানুষ নিহত হন।

জুনের যুদ্ধ, সাম্প্রতিক বছরগুলোর অর্থনৈতিক সংকট ও নারীদের অধিকার নিয়ে বিক্ষোভ এবং সরকার পরিবর্তনের দাবির প্রেক্ষাপটে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags: ইরানইসরায়েলগুপ্তচরবৃত্তির অভিযোগ
Previous Post

গিলকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ভারতের

Next Post

‘ষড়যন্ত্রকারীর ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না’

Next Post
প্রধান অতিথি এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ষড়যন্ত্রকারীর ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না’

ব্র্যাক ব্যাংক আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT