চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংগীত না গাওয়া ইরানের ৫ ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 10, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের এশিয়ান কাপে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইরানের ৫ ফুটবলার। তাদের বিশ্বাসঘাতক আখ্যা দেয়া হয় ইরানের গণমাধ্যমগুলোতে। দেশে ফিরলে জীবনাশের হুমকিও ছিল। এজন্য রাজনৈতিক আশ্রয় দিতে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আহ্বানে সাড়া দিয়ে ওই পাঁচজনকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়া যেন ইরান দলের ওই পাঁচ সদস্যকে রাজনৈতিক আশ্রয় দেয়, এই আহ্বান ছিল মানবাধিকার সংস্থা, ফুটবল ইউনিয়ন এবং মার্কিন প্রেসিডেন্টের। দাবি ছিল পূর্ণ সুরক্ষা দেয়ার। ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে আহ্বান জানানোর কয়েকঘণ্টার মধ্যেই আশ্রয়ের সিদ্ধান্তটি এলো।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইরান দলের পাঁচ খেলোয়াড়কে আশ্রয় দেয়া হয়েছে। লিখেছেন, ‘গত রাতে আমি ইরানের নারী ফুটবল দলের পাঁচজনকে জানাতে পেরেছি যে, তারা অস্ট্রেলিয়ায় নিরাপদে থাকতে পারবেন এবং এখানে তাদের একটি বাড়ি থাকবে।’

এরআগে ট্রাম্প সতর্ক করেছিলেন, জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো খেলোয়াড়রা যদি ইরানে ফিরে যান, তাদের মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। অস্ট্রেলিয়া যদি ব্যবস্থা না নেয় তাহলে তিনি হস্তক্ষেপ করবেন বলেছিলেন।

২ মার্চ সাউথ কোরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত বাজানোর সময় ওই খেলোয়াড়রা নীরবে দাঁড়িয়ে থাকেন। এ কারণে তারা ইরানের কট্টরপন্থীদের সমালোচনার মুখে পড়েন।

ফিফা বিবৃতিতে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা তাদের অগ্রাধিকার এবং তারা সংশ্লিষ্ট অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ ও ফুটবল অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে।

এরআগে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে টিম হোটেলে উত্তেজনার সৃষ্টি হয়। খেলোয়াড়রা যখন ইরানে ফেরার জন্য বিমানবন্দরে যেতে বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানে ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারীরা জড়ো হন। তারা কিছুক্ষণের জন্য টিম বাস আটকে রাখেন, খেলোয়াড়দের সাহায্যের জন্য ‘আমাদের মেয়েদের বাঁচাও’ লেখা প্লাকার্ড দেখান।

Tags: অস্ট্রেলিয়াইরানইরান যুদ্ধ ২০২৬এএফসি এশিয়ান কাপফিফা বিশকাপ-২০২৬যুক্তরাষ্ট্র
Previous Post

যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কমতে শুরু করেছে বৈশ্বিক তেলের দাম

Next Post

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার বিষয়ে রিপাবলিকানদের যা বললেন ট্রাম্প

Next Post
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার বিষয়ে রিপাবলিকানদের যা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঠিক করব, ট্রাম্পকে ইরানের কড়া জবাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT