চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 08, জুলাই 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
বিশাল সামুদ্রিক পরিবহন জাহাজ ও ছোট নৌকা সমুদ্রের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও তীব্র সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।

বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনা, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ-সম্পদ।

ইরানের সামরিক নেতৃত্ব এ হামলাকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে কঠোর জবাবের ঘোষণা দেয়। পরে আইআরজিসি দাবি করে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার পর দুই দেশেই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক, কেশম দ্বীপ, বন্দর আব্বাসের আশপাশ এবং খার্গ দ্বীপ এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিক বন্দরের কাছে কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানার ওপর দেওয়া অস্থায়ী ছাড়ও প্রত্যাহার করেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সামরিক অভিযান ও নিষেধাজ্ঞা পুনর্বহাল চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছে।

এদিকে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি কাতারি এলএনজি ট্যাংকারে আগুন লাগার ঘটনাসহ একাধিক জাহাজে হামলার পর পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এর জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচল নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইরানের হামলাযুক্তরাষ্ট্রের হামলা
Previous Post

মিশরের গিজার পিরামিডে মঞ্চ মাতাবেন শাকিরা

Next Post

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Next Post
বাংলাদেশের পুলিশ ও নিরাপত্তা কর্মীরা চ্যানেল আই ভবনের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

দুই স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে সম্মাননা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT