চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 12, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা, গুরুত্বপূর্ণ জলপথের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং দুই উপকূলীয় দেশের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ওমানের রাজধানী মাস্কটে বৈঠক করেছে ইরান ও ওমান।

রোববার (১২ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, শনিবার স্থানীয় সময় রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ওমানের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালির উপকূলে অবস্থিত দুই দেশের মধ্যে জলপথে নৌযান চলাচল ও এর ব্যবস্থাপনা পদ্ধতিতে সমন্বয় সাধন করা।

তিনি জানান, বৈঠকে দুই দেশের আইনগত ও কারিগরি বিষয় সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাঘাই বলেন, ‘উপকূলীয় দুই দেশের সার্বভৌম অধিকার এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানানোর পাশাপাশি ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের বিধান বিবেচনায় রেখে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে।’

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা নিয়ে নতুন কোনো পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণের বিষয়টি দুই উপকূলীয় দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত বলে ইরান স্পষ্ট অবস্থান জানিয়েছে।

ইরানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধ এবং বিভিন্ন ঘটনার কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে যে প্রভাব তৈরি হয়েছে, তা বিবেচনায় রেখেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়হরমুজ প্রণালি
Previous Post

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

Next Post

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Next Post
শিশুদের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন শিশু ও মা, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT