চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে ৩৪৬ করেও বিশ্বরেকর্ড ধরতে পারেননি ১৪ বর্ষী ইরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ১৪ বছর বয়সী ক্রিকেটার ইরা বিশ্বরেকর্ডের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মারকুটে ব্যাটিংয়ে ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরি উপহার দিয়েছেন ১৪ বর্ষী ইরা যাদব। ৫০ ওভারের ক্রিকেটে আগে এমন ইনিংস খেলতে পারেননি কোনো ভারতীয় নারী।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে রোববার ১৫৭ বলে রেকর্ড ৩৪৬ রানের ইনিংসটি খেলেন ইরা। মেঘালয়ার বিপক্ষে ব্যাটে নেমে অপরাজিত থাকেন মুম্বাইয়ের ব্যাটার। ২২০.৩৮ স্ট্রাইক রেটে ৪২ চার ও ১৬ ছক্কায় রান করেন ডানহাতি ব্যাটার।

তিনশ রানের বেশি ইনিংস খেললেও অবশ্য বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড সাউথ আফ্রিকার লিজেল লির। ২০১০ সালে ৪২৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

ইরার বিধ্বংসী ইনিংসে ৫০ ওভারে ৩ উইকেটে ৫৬৩ রান করে মুম্বাই। লক্ষ্য তাড়ায় তেমন লড়াই করতে পারেনি মেঘালয়া। রানপাহাড়ে চাপা পড়ে তারা গুটিয়ে যায় কেবল ১৯ রানে। ৫৪৪ রানের বিশাল জয় পায় মুম্বাই।

ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার, বিনোদ কাম্বলি ও অজিত আগারকার যে স্কুলে পড়েছেন, সেই শারদাশরাম বিদ্যামন্দির ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ইরা। ২০২৫ ‘মেয়েদের আইপিএল’ নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটারদের একজন হিসেবে নাম দিয়েছিলেন তিনি। তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি ।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ইরাকে। আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় হবে মেয়েদের বয়সভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্টের দ্বিতীয় আসরটি।

Tags: ইরাভারতমুম্বাইমেঘালয়মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৫লিড স্পোর্টস
Previous Post

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Next Post

নতুন করে ভ্যাট আরোপ সরকারের নির্দয় সিদ্ধান্ত: জাতীয় পার্টি চেয়ারম্যান

Next Post
নির্ধারিত ভ্যাট নীতির বিরুদ্ধে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে ভ্যাট আরোপ সরকারের নির্দয় সিদ্ধান্ত: জাতীয় পার্টি চেয়ারম্যান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT