চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলের বদলি নিলো ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 08, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রাহুল ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঊরুর চোটে পড়ে আইপিএলের চলতি আসর থেকে আগেই ছিটকে গেছেন লোকেশ রাহুল। এবার এলো আরও বড় দুঃসংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে।

৭ জুন থেকে শুরু হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত স্কোয়াডে রাহুলের বদলে জায়গা দিয়েছে ঈশান কিষাণকে। ১৪ ওয়ানডে ও ২৭ টি-টুয়েন্টি খেললেও সাদা পোশাকে ২৪ বর্ষী কিষাণের এখনও অভিষেক হয়নি।

রাহুলের ইনজুরি থেকে ছিটকে যাওয়াই টিম ইন্ডিয়ার একমাত্র উদ্বেগের কারণ নয়। ইতিমধ্যে চোটের জন্য মাঠের বাইরে শ্রেয়াস আয়ার। চোটাক্রান্ত দুই পেসার জয়দেব উনাদকাট এবং উমেশ যাদবকে মেডিকেল স্টাফরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

গাড়ি দুর্ঘটনায় আহত রিশভ পান্ট দীর্ঘসময় ভারত দলের বাইরে। এমন অবস্থায় রাহুলকে উইকেটরক্ষক হিসেবে দলে চাইছিল টিম ইন্ডিয়া।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন রাহুল। চোট নিয়েই পরে ব্যাট করতে নামেন। ম্যাচ প্রায় হাতের বাইরে- এমন সময় ব্যাট করতে কেন নেমেছিলেন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। রান নেয়ার জন্য দৌড়াতে পারছিলেন না।

ইংল্যান্ডের কন্ডিশনে রাহুলের রয়েছে দুটি টেস্ট সেঞ্চুরি। তিনি খেললে মিডল অর্ডারে বড় ভরসার প্রতীক হতে পারতেন বলে আশা করছিল রোহিত শর্মার দল।

Tags: অস্ট্রেলিয়াআইপিএল-২০২৩কিষাণটেস্ট চ্যাম্পিয়নশিপভারতরাহুললিড স্পোর্টস
Previous Post

যাত্রার শুরুতেই ফ্লাইটের ইঞ্জিনে আগুন

Next Post

শাকিব খানের সঙ্গে সিনেমা করতে চান সাইমন

Next Post
সাইমন ও শাকিব খান একসঙ্গে সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের সঙ্গে সিনেমা করতে চান সাইমন

অবরুদ্ধ পরিবারের জন্য উদ্ধার অভিযান চালাচ্ছেন ইউএনও ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গিয়ে হামলার শিকার ইউএনও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT