চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিলামের সব রেকর্ড ভাঙবেন পান্ট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 21, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার পান্টের ছবি, তিনি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসবে আইপিএলের মেগা নিলাম। এবারের বড় আকর্ষণ ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলতে পারেন বলে ধারণা সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার।

৯ বছর পর ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেননি পান্ট। তাতে ২০২৫ আইপিএলের মেগা নিলামে দেখা যাবে তাকে।

উথাপ্পার ভবিষ্যদ্বাণী, আইপএল নিলামের রেকর্ড দাম হাঁকাতে চলেছেন ২৭ বর্ষী পান্ট। উথাপ্পা বলেছেন, ‘আমার মনে হয় রিশভ পান্টকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। অবশ্যই একটি বিশাল অঙ্কের অর্থ তিনি পাবেন। এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড় হয়ে উঠবেন।’

‘পান্টকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে, কারণ আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে এবং আরসিবিও তাকে নেতৃত্বের ভূমিকায় এবং একজন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে কিনতে চাইবে।’

সাবেক ওপেনার আকাশ চোপড়াও একই মত প্রকাশ করেছেন, ‘আমি মনে করি পান্ট আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে চলেছেন। যদি পান্ট এবং পাঞ্জাব কিংসের মধ্যে ভালো সম্পর্ক থাকে, তবে তারা তাকে কেনার জন্য কঠোর চেষ্টা করবে, অন্যথায় পান্টের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হয়ে উঠবে।’

Tags: আইপিএলআকাশ চোপড়াপাঞ্জাবপান্টরবিন উথাপ্পালিড স্পোর্টস
Previous Post

নির্বাচন কমিশন গঠন

Next Post

গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

Next Post
বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট কোচ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দায়িত্ব বাড়ল সালাউদ্দিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT