চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই, ক্লাসেন রেকর্ড দামে হায়দরাবাদেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 পূর্বাহ্ন 01, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ ফিজিক্যালি প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে গত আসরে চেন্নাই সুপার কিংসে খেলেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটিতে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন বাঁহাতি পেসার। এবার দলটি তাকে ধরে রাখেনি। নিলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে।

দশ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ সময় ছিল বৃহস্পতিবার। চেন্নাই ধরে রেখেছে চার ক্রিকেটারকে। দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে নানারকম আলোচনা থাকলেও শেষপর্যন্ত তাকে ধরে রেখেছে সিএসকে। দেশিদে ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা এবং শিভম দুবেকে ধরে রেখেছে তারা। বিদেশি তালিকায় আছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

১৮ কোটি রুপিতে অধিনায়ক ঋতুরাজকে ধরে রেখেছে চেন্নাই। একই অঙ্কের অর্থ পাচ্ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। ১৩ কোটি পাবেন পাথিরানা। ধোনি পাবেন ৪ কোটি রুপি।

সাউথ আফ্রিকার মারকুটে উইকেটরক্ষক-ব্যাটার হেইনরিখ ক্লাসেনকে ২৩ কোটি রুপিতে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে ধরে রাখা সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি।

ক্লসেনের আগে ধরে রাখা সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কোহলি। ২০১৭ আসরে ১৭ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজিটি এবার কোহলিকে ধরে রেখেছে ২১ কোটি রুপিতে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটার নিকোলাস পুরানকে ধরে রেখেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

নভেম্বরে হতে পারে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেনি আয়োজকরা। নিলামের আগে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে লিগ কর্তৃপক্ষ। আগের মৌসুমের দলের সর্বোচ্চ ৬ জনকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Tags: আইপিএলজাদেজাধোনিপাথিরানামোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

Next Post

সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির পানির ফোঁটা ও পাতা, জলবৃষ্টির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক ইভেন্টে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে: ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT