চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামের আগেই চেন্নাইয়ের ভাবনায় ছিলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 24, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
চেন্নাইয়ের জন্য মোস্তাফিজের প্রস্তুতি ও মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে আইপিএলে আগামী আসরের জন্য বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। মোস্তাফিজের উপর ফ্র্যাঞ্চাইজিটির নজর নিলামের আগে থেকেই ছিল, জানিয়েছেন দলের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন।

চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সিএসকের প্রধান নির্বাহী বিশ্বনাথন নিলাম প্রসঙ্গে বলেছেন, ‘আমি বলব, যাদের আমাদের দলে নেয়ার লক্ষ্য ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল।’

‘আমাদের মনে হয়েছে, চিপকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমানা যেমন, মোস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারেন। আমাদের ভাবনায় এসব আগে থেকেই ছিল। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না, তাদেরকে আমরা পাবো কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম আমাদের বেশ ভালোই কেটেছে।’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর দেয়া চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে দেখা যায়নি ফিজের নাম। এর যথার্থ কারণও রয়েছে। দলটির একাদশে পেসার হিসেবে রাখা তিনজনের মধ্যে ভারতীয় দীপক চাহার, শার্দূল ঠাকুর ছাড়াও বিদেশি কোটায় আছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকছেন তুষার দেশপান্ডে। সেই হিসেবে ফিজের একাদশে থাকাটা আটকে আছে যদি-কিন্তুর হিসেবে।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজের। ২০১৭ মৌসুম কেটেছে তাদের হয়েই। ২০১৮ সালে তাকে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৯ ও ২০২০ আসরে অবশ্য আইপিএলে খেলা হয়নি টাইগার পেসারের।

২০২১ মৌসুমে এক কোটি রুপিতে ফিজকে দলে নেয় রাজস্থান রয়্যালস। পরের মৌসুমে ২ কোটিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে যান তিনি। সবশেষ ২০২৩ আসরেও দিল্লির হয়ে খেলেছেন। আইপিএলে মোট ৪৮ ম্যাচ খেলেছেন টাইগার পেসার। ১৮২ ওভার বল করে ৭.৯৩ ইকোনোমি রেটে উইকেট নিয়েছেন ৪৭টি।

Tags: আইপিএলচেন্নাইধোনিবাংলাদেশভারতমুস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

দ্বিতীয় দিনেই ‘সালার’র আয়ে ধস, এগিয়ে ‘ডানকি’!

Next Post

ক্ষমা চেয়েও শাস্তি কমেনি কারেনের

Next Post
বাংলাদেশের ক্রিকেটার মাঠে বল ছুঁড়ে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমা চেয়েও শাস্তি কমেনি কারেনের

চীনের তিন বিখ্যাত সন্ন্যাসী-কবি, প্রাচীন চিত্রকর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের তিন বিখ্যাত সন্ন্যাসী-কবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT