চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজার অর্ধশতকের পর শাহরুখের ক্যামিওতে জয় পেল পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 পূর্বাহ্ন 16, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের সঙ্গে বোলার লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ছোট লক্ষ্য পেরুতে বেগ পোহাতে হয়েছিল পাঞ্জাবের। শুরুর দিকে উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাঞ্জাব। তবে সেই চাপ কাটিয়ে জয়ের ভিত গড়ে দেন সেকান্দার রাজা। এরপর শাহরুখ খানের ক্যামিওতে জয়ের নোঙরে পৌঁছে পাঞ্জাব কিংস।

লক্ষ্ণৌতে টস জিতে স্বাগতিক দলকে আগে ব্যাটে পাঠায় পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে লোকেশ রাহুলের দল। জবাবে ব্যাটে নেমে ২ উইকেট ও ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্যাম কারেনের দল। এই জয়ে ৫ ম্যাচে তিন জয়ে টেবিলের চারে আসল পাঞ্জাব। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে দুইয়ে টিকে থাকল লক্ষ্ণৌ।

আগে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় লক্ষ্ণৌ। ৭.৪ ওভারে ৫৩ রানে হারায় প্রথম উইকেট। কাইল মায়ার্স ফেরেন ২৩ বলে ২৯ রান করে। পরের ওভারেই ফেরেন দীপক হুদা। ৩ বলে ২ রান করেন তিনি। এরপর লোকেশ রাহুল এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে ধারাবাহিকভাবে আউট হতে থাকেন ব্যাটাররা।

১৮.৪ ওভারে দলীয় ১৫০ রানে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল। ৫৬ বলে ৭৪ রান করেন তিনি। রাহুল ফেরার পর আরও দুই উইকেট হারায় স্বাগিতকরা। শেষ অবধি নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে তারা।

পাঞ্জাবের হয়ে তিন উইকেট নেন স্যাম কারেন। কাগিসো রাবাদা নেন দুটি উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় পাঞ্জাব। পাওয়ার-প্লে’র ৬ ওভারেই ফেরেন তিন ব্যাটার। ধারাবাহিক উইকেট হারানোর রাতে পাঞ্জাবের হাল ধরেন সিকান্দার রাজা। তার অর্ধশতকের ইনিংসে ভর করে জয়ের কাছাকাছি যায় কিংস। ১৭.৫ ওভারে দলীয় ১৩৯ রানে ফেরেন জিম্বাবুয়ের অলরাউন্ডার। ৪১ বলে ৫৭ রান করেন তিনি।

এরপর শাহরুখ খানের ১০ বলে ২৩ রানের ক্যামিওতে ২ উইকেটে জয় নিশ্চিত করে পাঞ্জাব। রাজা ও শাহরুখের পাশাপাশি উল্লেখযোগ্য রান করেছেন মাথেউ শর্ট (২২ বলে ৩৪) ও হারপ্রীত সিং (২২ বলে ২২)।

লক্ষ্ণৌর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রবি বিশ্নুই, মার্ক উড ও যুধভীর সিং।

Tags: আইপিএলপাঞ্জাবরাজারাহুললক্ষ্ণৌলিড স্পোর্টস
Previous Post

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ রাষ্ট্রপতির

Next Post

হালান্ডের জোড়া গোলে লেস্টারকে হারালো ম্যানসিটি

Next Post
ম্যানচেস্টার সিটি খেলোয়াড় হালান্ড গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডের জোড়া গোলে লেস্টারকে হারালো ম্যানসিটি

অস্ত্রসহ আটক যুবক, রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটক ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT