চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাটলার ঝড়ে কাঁপছে আইপিএল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 28, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএলে ব্যাটসম্যান বাটলার উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৬ আইপিএলে এক মৌসুমে চার সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর দীর্ঘ দিন তা অক্ষত ছিল। চলতি আসরে সেই রেকর্ডে ভাগ বসাতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই বেছে নিয়েছেন জস বাটলার। মৌসুমে চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ফাইনালে তুলেই মাঠ ছেড়েছেন ইংলিশ তারকা।

ফাইনালে ওঠার লড়াইয়ে বেঙ্গালুরু দেয়া ১৫৮ রানের টার্গেট ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় রাজস্থান। ৬০ বলে ৬ ছক্কা ও ১০ চারে ১০৬ রানের ইনিংস খেলে ম্যাচের হাইলাইটস বাটলার।

চলতি আসর জুড়েই হেসেছে তার ব্যাট। এর আগে ৩ সেঞ্চুরি তুলে বিরাটের এক মৌসুমে চার সেঞ্চুরির ধার প্রান্তে ছিলেন। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের বিপক্ষে ৮৯ রানে আউট হয়ে ফিরলে কেবল অপেক্ষা বাড়ে। পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির রেকর্ডে ভাগ বসিয়েছেন ৩১ বর্ষী।

এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডে ছুটছেন কোহলি ও ডেভিড ওয়ার্নারের পিছনে। ২০১৬ সালে এক মৌসুমে কোহলি করেছিলেন ৯৭৩ রান। যা এখন পর্যন্ত আসর সর্বোচ্চ। এরপর রয়েছেন অজি তারকা ওয়ার্নার। একই আসরে ৮৪৮ রান তুলে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা বাটলারের সংগ্রহ এখন পর্যন্ত ৮২৪।

কোহলিকে টপকাতে ফাইনালে দারুণ কিছুই করে দেখাতে হবে তাকে। ১৫০ ঊর্ধ্ব ইনিংস খেললে রেকর্ডের মালিক হবেন তিনি। চলতি মৌসুমে তলোয়ারের মতো ব্যাট চালিয়ে প্রতিপক্ষের বোলারদের যেভাবে কচু কাটা করছেন তাতে ভয় থাকছেই গুজরাট টাইটান্সের।

আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ সেঞ্চুরি এসেছে ক্রিস গেইলের ব্যাট থেকে। সব মিলিয়ে ৫ সেঞ্চুরি হাঁকিয়ে যৌথভাবে তার পরেই রয়েছেন বাটলার ও কোহলি। ফাইনালে ক্ষিপ্ততা বহাল থাকলে সব রেকর্ড চূর্ণ করে দিতে পারে বাটলারের ব্যাট।

‘আমি খুব কম প্রত্যাশা নিয়ে এই মৌসুমে এসেছিলাম। কিন্তু টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনায় আমাকে এত দূর এনেছে। দুর্দান্ত একটি দলের সাথে মৌসুমটি কাটিয়েছি এবং নিজেদেরকে ফাইনালে তোলতে পারা আমার কাছে বিশেষ।’

Tags: আইপিএল-২০২২ওয়ার্নারকোহলিবাটলাররাজস্থানলিড স্পোর্টস
Previous Post

‘আমি কি ভুলিতে পারি?’

Next Post

নিথর দেহে দেশে ফিরলেন আবদুল গাফফার চৌধুরী

Next Post
নিহত আবদুল গাফফার চৌধুরীর দেহ দেশে ফিরছে, লাশের উপর বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিথর দেহে দেশে ফিরলেন আবদুল গাফফার চৌধুরী

বাংলাদেশি তারকারা একসঙ্গে ছবি তুলেছেন, আনন্দে ভরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ফ্রেমে তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT