চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রইলেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 23, মার্চ 2025
in বিনোদন
A A
শাহরুখ খান আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষার প্রহর শেষে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৮তম আসর। কলকাতার ইডেন গার্ডেন্স আলোর ঝলকানিতে পরিপূর্ণ। মাঠের মাঝে বড় স্টেজ, সেখানে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রইলেন। এছাড়াও শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা কেড়ে নিয়েছেন সব আলো।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড বাদশা শাহরুখ খান।

শনিবার ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে দল মাঠে নামার আগে টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেন শাহরুখ খান। এর মধ্য শুরু হয় এবারের আইপিএলের অনুষ্ঠানিকতা। এসময় দলগুলো ও দর্শকদের প্রশংসা করেন তিনি। এরপর ভারতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য ডেকে নেন শাহরুখ খান।

প্রথমে তার বিখ্যাত ‘তুমি যে আমার’ দিয়ে শুরু করেন শ্রেয়া। তার পরে ‘সঞ্জু’ ছবির ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’ গাইতে দেখা যায় তাকে। শ্রেয়ার কণ্ঠের জাদুতে উত্তল হয়ে উঠে দর্শকরা। এছাড়াও বলিউডের দুই খান আমির ও শাহরুখের ছবির গান গাইতে শোনা যায় শ্রেয়াকে।

আমির খানের ‘রং দে বসন্তী’ ছবির গান এবং পরে শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির গানও শোনান ভারতীয় এই শিল্পী। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গানও বলেন শ্রেয়া। আর সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ দিয়ে শেষ করেন এই বাঙালি গায়িকা। এরপর দিশা পাটানি ডান্স দিতে মঞ্চে আসে। তার নিজের ছবির গানে নাচতে দেখা যায় এই বলিউড নায়িকাকে।

নাচ, গানের পর আবার মঞ্চে ওঠেন শাহরুখ। প্রথমেই বিরাট কোহলিকে ডেকে নেন তিনি। এরপর নিজ দলের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংকে ডেকে নেন এই বলিউড তারকা। দুজনের সঙ্গে কিছুক্ষণ খুনসুটি ও ডান্স করতেও দেখা যায়।

এরপর শাহরুখ মঞ্চে ডেকে নেন বিসিসিআই চেয়ারম্যান রাজার বিনিসহ আইপিএলের কর্মকর্তাদের। এ সময় কোহলির হাতে ক্রেস তুলে দেন রাজার বিনি। আর বেঙ্গালুরুর রজত পাতিদার ও কলকাতার অধিনায়ক আজেঙ্কা রাহানে ট্রফি নিয়ে মঞ্চে প্রবেশ করেন এবং সকলে দাঁড়িয়ে দেশটির জাতীয় সংগীত পরিবেশন করে সবাই। এর মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএলর ১৮তম আসরের।

Tags: আইপিএলইন্ডিয়ান প্রিমিয়ার লিগশাহরুখ খান
Previous Post

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন পোপ ফ্রান্সিস

Next Post

হাতে নেই প্রমাণ, সুশান্তের মৃত্যু তদন্তে ইতি টানল সিবিআই

Next Post
আধুনিক পোশাক পরিহিত যুবক, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতে নেই প্রমাণ, সুশান্তের মৃত্যু তদন্তে ইতি টানল সিবিআই

প্রধান উপদেষ্টার সাথে মোদীর বৈঠক বিষয়ে ঢাকার অনুরোধ বিবেচনায় নয়াদিল্লি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে মোদীর বৈঠক বিষয়ে ঢাকার অনুরোধ বিবেচনায় নয়াদিল্লি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT