চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাবর্তন রাঙাতে পারলেন না পান্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 23, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান রান সংগ্রহের জন্য দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দেড় বছর মাঠে নেমেছেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা রিশভ পান্ট। পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই ‘দ্বিতীয় অভিষেক’ হয়েছে তার। ফেরার ম্যাচটা অবশ্য রাঙাতে পারলেন না এই উইকেট রক্ষক ব্যাটার। ব্যাট হাতে আলো ছড়াতে না পারার পাশাপাশি জেতেনি দিল্লিও। পাঞ্জাবের কাছে ৪ উইকেটে হেরেছে তার দল।

পান্টের ফেরার মঞ্চ আইপিএলের নতুন ভেন্যু পাঞ্জাবের মুলানপুরের মহারাজা যদাবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মেতেছিল দর্শকের করতালিতে। দিল্লির সমর্থকরা না কেবল, তার মাঠে ফেরাকে স্বাগতম জানিয়েছেন পাঞ্জাব কিংসের সমর্থকরাও।

টসে হেরে তার দলকে আগে ব্যাটে পাঠায় পাঞ্জাব অধিনায়ক শিখর দাওয়ান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৪ রান করে দিল্লি। জবাবে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় পাঞ্জাব।

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় দেড় বছর পর মাঠে ফেরা পান্ট ব্যাটে নেমেছে চারে। দুটি চারে ১৩ বলে করেছেন ১৮ রান। উইকেটের পেছনে দাঁড়িয়ে দুর্দান্ত ছিলেন পান্ট। জিতেশ শর্মাকে স্টাম্পিংয়ের পাশাপাশি শশাংক সিংকে ফেরান তালুবন্দি করে।

দিল্লির হয়ে সাই হোপ ৩৩, ডেভিড ওয়ার্নার ২, অক্ষর প্যাটেল ২১ এবং মিচেল মার্শ ২০ রান করেছেন। পাঞ্জাবের আর্শ্বদীপ সিং এবং হারশাল প্যাটেলের সামনে ব্যর্থ হয়েছিলেন তারা। দুই বোলারই দুটি করে উইকেট নিয়েছেন।

পাঞ্জাবের জয়ের পথে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন স্যাম কারেন। ছয়টি চার ও এক ছক্কায় ৪৭ বলে করেছেন ৬৩ রান। লিয়াম লিভিংস্টোনের অবদানও ছিল দারুণ। দুটি চার ও তিনটি ছক্কায় ২১ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে দলকে পৌঁছান জয়ের বন্দরে। এছাড়া প্রভসিমরন সিং ২৬ রান এবং শিখর দাওয়ান ১৬ বলে ২২ রান করেন।

দিল্লির বোলারদের মধ্যে কুলদীপ যাদব ও খলিল আহমেদ দুটি করে উইকেট নেন।

Tags: আইপিএল ২০২৪কারেনদিল্লিপাঞ্জাবপান্টলিড স্পোর্টস
Previous Post

ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপি’র ভণ্ডামি ছাড়া কিছু নয়: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

নারী আম্পায়ারিংয়ে বড় সুখবর পেলো বাংলাদেশ

Next Post
বাংলাদেশের নারী আম্পায়াররা ক্রিকেট মাঠে প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী আম্পায়ারিংয়ে বড় সুখবর পেলো বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার সংবাদ সম্মেলনে মুখোমুখি হচ্ছেন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়িয়ে জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT