চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিকে ধসিয়ে প্রথম সাফল্য মুম্বাইয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 07, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের ক্রিকেটার উল্লাসে মাতোয়ারা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস-শুরুর তিন ম্যাচেই পরাজয় দেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। চতুর্থ ম্যাচে এসে হারের বৃত্ত থেকে বেরিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়ে আসরে প্রথম সাফল্য পেল পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে পাঁচ ম্যাচে চতুর্থ হার দেখল দিল্লি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠান দিল্লি অধিনায়ক রিশভ পান্ট। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২৩৪ রানের সংগ্রহ গড়ে মুম্বাই। জবাবে নেমে ৮ উইকেটে ২০৫ রানে থামে দিল্লির ইনিংস।

ব্যাটে নেমে মুম্বাইকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণ। উদ্বোধনী জুটিতে আসে ৮০ রান। ৭ম ওভারের শেষ বলে ২৭ বলে ৪৯ রান করে রোহিত ফিরলে জুটি ভাঙে।

তিনবল পরেই দ্বিতীয় উইকেট হারায় দলটি। সূর্যকুমার যাদব ফিরে যান রানের খাতা খোলার আগেই। ১১তম ওভারে কিষাণ ফিরে যান। চারটি চার ও দুই ছক্কায় করেন ২৩ বলে ৪২ রান।

চারে নামা হার্দিক পান্ডিয়া ৩৩ বলে ৩৯ রান করেন। ব্যর্থ হয়েছেন তিলক ভার্মা। শেষের দিকে টিম ডেভিডকে সঙ্গী করে ঝড় তোলেন রোমারিও শেফার্ড। তিনটি চার ও চার ছ্ক্কায় ১০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। দুটি চার ও চার ছক্কায় ২১ বলে ৪৫ রান করেন টিম ডেভিড।

দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও এনরিখ নতরজি।

জবাবে নেমে দিল্লির শুরুটা ভালো হয়নি। ডেভিড ওয়ার্নার ফিরে যান দলীয় ২২ রানে। ৮ বলে ১০ রান করেন।

পৃথ্বী শ ও অভিষেক পুরেল মিলে দ্বিতীয় উইকেটে জুটিতে তোলেন ৮৮ রান। ১১০ রানে পৃথ্বী ফিরে গেলে জুটি ভাঙ্গে। আটটি চার ও তিনটি ছক্কায় ৪০ বলে ৬৬ রান করেন। অভিষেক পাঁচটি চারে ৩১ বলে ৪১ রান করেন। ত্রিস্তান স্টাভস একপ্রান্ত আগলে রাখলেও অন্প্রান্তে ফিরে যান আর ও পাঁচ ব্যাটার। সাত ছক্কা ও তিন চারে ২৫ বলে ৭১ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। ]

মুম্বাইয়ের হয়ে জেরাল্ড কোয়েটজে চারটি ও জাসপ্রীত বুমরাহ দুটি উইকেট নন।

Tags: আইপিএল ২০২৪টিমদিল্লিপান্টমুম্বাইরোহিতলিড স্পোর্টস
Previous Post

বায়তুল মুকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত

Next Post

শান্তি আলোচনার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে কেএনএফ: সেনাপ্রধান

Next Post
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন গ্রেপ্তার, নিরাপত্তা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি আলোচনার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে কেএনএফ: সেনাপ্রধান

বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছে বিশ্লেষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো থেকে কিভাবে অর্থনীতি খারাপ হয়, বিভিন্ন দেশে ক্লাসে পাঠ্য হবে তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT