চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের নাটকীয়তায় কোহলিদের হারাল কেকেআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 21, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Kolkata Knight Riders player runs between wickets during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। বড় সংগ্রহ গড়েও হারতে বসেছিল কেকেআর। ছেড়ে কথা বলেনি বেঙ্গালুরু। লড়াই গড়িয়েছে শেষ বল অবধি। তবে শেষ হাসিটা হেসেছে স্বাগতিকরা। বিরাট কোহলিদের ১ রানে হারিয়েছে শ্রেয়াস আয়ারদের দল।

শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল বেঙ্গালুরুর। বলে আসেন মিচেল স্টার্ক। প্রথম বলে ছক্কায় হাঁকান করণ শর্মা। দ্বিতীয়টিতে আউটসাইড এজ হয়ে বল যায় উইকেটরক্ষক পিল সল্টের কাছে। তবে তালুবন্দি হওয়ার আগেই মাটি স্পর্শ করাতে বেঁচে যায় শর্মা। পরের দুই বলে ছক্কা হাঁকান এই লোয়ার অর্ডার ব্যাটার। পঞ্চম বলে জয়ের জন্য দরকার ছিল ২ বলে ৩ রান। দুর্দান্ত ফিরতি ক্যাচে শর্মাকে ফেরান স্টার্ক। শেষ বলে লোকি ফার্গুসন দুই নেয়ার চেষ্টা করে রানআউট হন। তাতে ১ রানে জিতে যায় কলকাতা।

ইডেন গার্ডেন্সে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বেঙ্গালুরু। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২২২ রানে থামে নাইট রাইডার্স। জবাবে নেমে ম্যাচের শেষ বলে ২২১ রানে সবকটি উইকেট হারিয়ে টানা ষষ্ঠ হার দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স।

সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে এসেছে কলকাতা। অন্যদিকে ৮ ম্যাচে সাতটিতে হেরে তলানিতে বেঙ্গালুরু।

টসে হেরে ব্যাটে নেমে ঝড় তোলেন পিল সল্ট। উদ্বোধনী জুটিতে সুনিল নারিনকে নিয়ে করেনে ৫৬ রান। ৪.২ ওভারে সল্টকে ফেরান মোহাম্মদ সিরাজ। সাতটি চার ও তিন ছক্কায় ১৪ বলে ৪৮ রান করেন।

ফিফটি পেয়েছেন শ্রেয়াস আয়ার। সাতটি চার ও এক ছক্কায় ৩৬ বলে ৫০ রান করেন কলকাতা অধিনায়ক। ১৬ বলে ২৪ রান করেন রিংকু সিং। শেষের দিকে আন্দ্রে রাসেল ২০ বলে ২৭ রান এবং রামানদীপ সিং ৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

বেঙ্গালুরুর হয়ে ক্যামেরুন গ্রিন ও জশ দয়াল দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে দুই ওপেনারের ব্যর্থতার পর উইল জ্যাকস ও রজত পাতিদার ৪৮ বলে ১০২ রানের জুটি গড়েন। চারটি চার ও পাঁচ ছক্কায় ৩২ বলে ৫৫ রান করেন জ্যাকস। পাঁচ ছক্কা ও তিন চারে ২৩ বলে ৫২ রান করেন রজত। এছাড়া সুয়াশ প্রভুদেসাই ১৮ বলে ২৪ রান করেন। শেষদিকে দিনেশ কার্তিক ১৮ বলে ২৫ রান এবং করণ শর্মা ৭ বলে ২০ রানের ইনিংস খেলেন।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল তিনটি, হারসীত রানা ও সুনিল নারিন দুটি করে উইকেট নেন।

Tags: আইপিএল ২০২৪ইডেন গার্ডেন্সকলকাতাবেঙ্গালুরুলিড স্পোর্টস
Previous Post

সনদ বাণিজ্যে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

Next Post

‘২০০ পরিবার ৯ মাস ঘরছাড়া’ খবরে এসপির ব্যাখ্যা চেয়েছে মানবাধিকার কমিশন

Next Post
বাংলাদেশ মানবাধিকার কমিশনের লোগো, যেখানে একটি মানব আকৃতি উঁচু হাত তুলে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

'২০০ পরিবার ৯ মাস ঘরছাড়া' খবরে এসপির ব্যাখ্যা চেয়েছে মানবাধিকার কমিশন

জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পীদের সমাবেশ, বাংলাদেশের পতাকা প্রদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাই বন্দরে পৌঁছেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT