চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্ণৌকে হারিয়ে সবার আগে লিগপর্ব শেষ দিল্লির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 পূর্বাহ্ন 15, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
দলীয় খেলোয়াড়রা জয় উদযাপন করছে, আনন্দে ভরা মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরটা খুব একটা ভালো কাটেনি দিল্লি ক্যাপিটালসের। শুরুতে অধারাবাহিক থাকা দলটি ছন্দে ফিরেছে শেষের দিকে। সবার আগে লিগপর্ব শেষ করেছে রিশভ পান্টের দল। নিজেদের শেষ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারালেও শেষ চারের টিকিট কাটতে পারেনি। তবে কাগজে কলমে এখনও টিকে রইছে ক্যাপিটালস।

ঘরের মাঠে লক্ষ্ণৌকে ১৯ রানে হারিয়েছে দিল্লি। টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় লক্ষ্ণৌ। ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২০৪ রানের সংগ্রহ গড়ে দিল্লি। জবাবে নেমে ৯ উইকেটে ১৮৯ রানে থামে লোকেশ রাহুলের দল।

জয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্টে টেবিলের পাঁচে এসেছে দিল্লি। দিল্লির সমান পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। রানরেটে এগিয়ে থাকা চেন্নাই নিজেদের শেষ ম্যাচে কিংবা চারে থাকা হায়দরাবাদ নিজেদের বাকী দুটি ম্যাচে বড় ব্যবধানে হারলে দিল্লির কপাল খুলতে পারে। তবে রানরেটে দিল্লি থেকে এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের শেষ ম্যাচে চেন্নাইকে হারাতে পারলে দিল্লিকে টপকে যাবে তারা।

অন্যদিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মাইনাস রানরেটে থেকে লক্ষ্ণৌর আইপিএল যাত্রা প্রায় শেষের দিকে। শেষ চারের সম্ভাবনা তাদের নেই বললেই চলে।

অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে দারুণ করেছেন অভিষেক পোরেল। পাঁচটি চার ও চার ছক্কায় ৩৩ বলে ৫৮ রান করেছেন। তিন চার ও চার ছক্কায় ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ত্রিস্টান স্টাভস। এছাড়া সাই হোপ ২৭ বলে ৩৮ এবং রিশভ পান্ট ২৩ বলে ৩৩ রান করেছেন।

সফরকারীদের হয়ে নাভিন-উল-হক দুটি এবং আরশাদ খান ও রবি বিষ্ণুই একটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে লক্ষ্ণৌর হয়ে ব্যাট হাতে দারুণ করেছেন নিকোলাস পুরান। ছয়টি চার ও চারটি ছক্কায় ২৭ বলে ৬১ রান করেছেন ক্যারিবীয় ব্যাটার। আরশাদ তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৩৩ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। বাকী ব্যাটারদের সকলেই ব্যর্থ হয়েছেন।

স্বাগতিকদের হয়ে ইশান্ত শর্মা তিনটি উইকেট নেন।

Tags: আইপিএল ২০২৪দিল্লিপুরাণলক্ষ্ণৌলিড স্পোর্টস
Previous Post

‘পাকিস্তান একমাত্র দেশ যারা লিখিত আদেশ দিয়ে বাংলাদেশে জেনোসাইড করেছে’

Next Post

দর্শক যেটা চাইবে আমি সেটা দেখাবো: রুহেল

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে দুই কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক যেটা চাইবে আমি সেটা দেখাবো: রুহেল

বাংলাদেশের হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৫ মাস পর হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT