চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের আইপিএল সেরা বোলিং, চেন্নাইয়ের লক্ষ্য ১৭৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 22, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজ আইপিএলে সেরা বোলিং পারফরম্যান্স দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই কোটি ভিত্তিমূল্যে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল চেন্নাই সুপার কিংস। পরে টাইগার পেসারকে নিয়ে আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছিল দলটি। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন বাংলাদেশি তারকা বোলার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের প্রথম সাফল্য এনে দেয়ার পাশাপাশি ফিরিয়েছেন চার ব্যাটারকে। ফিজ ঝড় পেরিয়ে ১৭৩ রানের সংগ্রহ পেয়েছে বিরাট কোহলি-পেপ ডু প্লেসিসদের দল।

বল হাতে দুর্দান্ত করা মোস্তাফিজ চার ওভারে ২৯ রান খরচায় ফিরিয়েছেন ডু প্লেসিস, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনকে। তার আইপিএল সেরা বোলিং এটি। এর আগে ২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৬ রানে ৩ উইকেট ছিল সেরা বোলিং ফিগার। এছাড়া সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে আইপিএলে নিজের ৪৯তম ম্যাচে ৫০ উইকেট পূর্ণ করেছেন ফিজ। মোস্তাফিজের উইকেট সংখ্যা ৫১টি। সাকিবের উইকেট সংখ্যা ৬৩টি।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক পেপ ডু প্লেসিস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু।

আগে ব্যাটে নেমে বেঙ্গালুরুকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ড প্লেসিস ও কোহলি। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন তারা। ৫ম ওভারে বলে আসেন মোস্তাফিজ। ওভারের তৃতীয় বলে চেন্নাইয়ের প্রথম সাফল্য এনে দেন টাইগার বোলার। রবীন্দ্র জাদেজার ক্যাচ বানিয়ে ফেরান ডু প্লেসিসকে। ২৩ বলে ৩৫ রান করেন প্রোটিয়া ব্যাটার। ওভারের শেষ বলে রজত পাতিদারকে ফিরিয়ে এনে দেন দ্বিতীয় সাফল্য। প্রথম ওভারে ৪ রান খরচায় ফিজ নেন দুই উইকেট।

ষষ্ঠ ওভারে দীপক চাহার ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকে। গোল্ডেন ডাক মেরে ফিরে যান অজি অলরাউন্ডার।

১২তম ওভারে ফের বলে আসেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারেও জোড়া শিকার করেন। ওভারের দ্বিতীয় বলে কোহলিকে ফেরান জাদেজার ক্যাচ বানিয়ে। ২০ বলে ২১ রান করেন কোহলি। চতুর্থ বলে ক্যামেরুন গ্রিনকে সরাসরি বোল্ড করেন টাইগার পেসার। ২২ বলে ১৮ রান করেন গ্রিন। ওভারটিতে ৩ রান খরচ করেন মোস্তাফিজ।

১৭তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন মোস্তাফিজ। ওভারটিতে ৭ রান দেন। একটি চারের মার হজম করতে হয়েছে বাংলাদেশের তারকা বোলারকে।

১৯তম ওভারে নিজের শেষ দায়িত্ব পালনে এসে একটু খরুচে ছিলেন ফিজ। যদিও দুটি উইকেট পেতে পারতেন। ওভারের প্রথম ও চতুর্থ বলে ক্যাচের সুযোগ ছিল দুটি, তবে ফিল্ডারের নাগালের বাইরে থাকায় পুনরায় সাফল্য দেখা হয়নি। ওভারটি একটি চার ও একটি ছক্কা হজম করে ১৬ রান দেন টাইগার পেসার।

অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিকে ইনিংস শেষ করে বেঙ্গালুরু। ইনিংসের শেষ বলে রাওয়াত রানআউট হন। তার আগে চারটি চার ও তিনটি ছক্কায় ২৫ বলে ৪৮ রান করেন। তিনটি চার ও দুটি ছক্কায় ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন কার্তিক।

Tags: আইপিএল ২০২৪চেন্নাইবেঙ্গালুরুমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

বিপ্লবীদের রাজনৈতিক উত্তরাধিকার বঙ্গবন্ধু: সুগত বসু

Next Post

মোস্তাফিজের ক্যানভাসে রংতুলির জয় ছটা দিল চেন্নাই

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজের ছবি, খেলাধুলা ও ক্রিকেটের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের ক্যানভাসে রংতুলির জয় ছটা দিল চেন্নাই

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, বিশ্বকাপ যোগ্যতা ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হোম ম্যাচে লড়াইয়ের আশায় দেশে ফিরলেন জামালরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT